Meyera Raat Dokhol Koro: 'মেয়েদের রাত দখল'-হাওড়া ময়দান থেকে শ্যামবাজার ফ্রি বাস পরিষেবা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ কলকাতা-সহ জেলায় জেলায় মাঝরাতে পথে নামবেন মহিলারা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'মেয়েদের রাত দখল'। তবে শুধু মহিলারাই নয়, দলহীন এবং পতাকাহীন এই কর্মসূচিতে অংশ নিতে পারেন সমাজের সকল মানুষ।

Advertisement
 'মেয়েদের রাত দখল'-হাওড়া ময়দান থেকে শ্যামবাজার ফ্রি বাস পরিষেবা'মেয়েদের রাত দখল'-হাওড়া ময়দান থেকে শ্যামবাজার ফ্রি বাস পরিষেবা
হাইলাইটস
  • দলহীন এবং পতাকাহীন এই কর্মসূচিতে অংশ নিতে পারেন সমাজের সকল মানুষ
  • যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রিট চত্বর ছাড়াও একাধিক জায়গায় জমায়েত

আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ কলকাতা-সহ জেলায় জেলায় মাঝরাতে পথে নামবেন মহিলারা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'মেয়েদের রাত দখল'। তবে শুধু মহিলারাই নয়, দলহীন এবং পতাকাহীন এই কর্মসূচিতে অংশ নিতে পারেন সমাজের সকল মানুষ। ১৪ অগাস্ট রাত ১১টা ৫৫ মিনিটে কলকাতার যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রিট চত্বর ছাড়াও একাধিক জায়গায় জমায়েত হবে বলে জানা যাচ্ছে।

প্রথমে তিনটি জায়গায় জমায়েত করার কথা বলা হয়েছিল, সেগুলি হল কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এবং যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড। পরে একে উত্তরপাড়া শখের বাজার, সোদপুর বিটি রোড মোড়, চন্দননগর স্ট্র্যান্ড, কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়, চুঁচুড়া ঘড়ির মোড়, বর্ধমান কার্জন গেট, দুর্গাপুর সিটি সেন্টার, রায়গঞ্জ, শিলিগুড়ি, মালদা শহর, বহরমপুর, মেদিনীপুর, পুরুলিয়া শহর, ব্যান্ডেল তালিকায় স্থান পায়। তাই রাজ্যজুড়ে বহু মানুষ এই কর্মসূচিতে যোগ দিতে পারেন। টলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটিরাও থাকতে পারেন শহরের নানা জায়গায়।

এদিকে, এই মাঝরাতের কর্মসূচি শেষ হওয়ার পরে অনেকেই বাড়ি ফেরার সমস্যায় পড়তে পারেন। সেকথা মাথায় রেখে কলকাতার বাস নিয়ে  কাজ করা একটি সংগঠন বিনামূল্যে বাস পরিষেবা দেবে বলে জানিয়েছে। তবে, এই পরিষেবা একমাত্র মহিলারাই পাবেন। কলকাতা বাস-ও-পিডিয়া নামের ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান ও শ্যামবাজারের মধ্যে এই বাসটি চালানো হবে।

বাসের রুট: হাওড়া ময়দান (মেট্রো গেটের কাছে) থেকে শ্যামবাজার পাঁচমাথা (ভায়া হাওড়া রেল স্টেশন, শিয়ালদা, মানিকতলা, খান্না)।

সময়:

  • হাওড়া ময়দান থেকে ছাড়ার সময়: রাত ১১টা
  • শ্যামবাজার থেকে ছাড়ার সময়: রাত ১টা।
  • হাওড়া ময়দান থেকে শ্যামবাজারের দিকে শেষ বাস: রাত ১টা ৪৫ মিনিট

POST A COMMENT
Advertisement