Winter in Bengal: বৃষ্টির দাপট শেষ, রাজ্যে শীত কবে থেকে আরও বাড়বে? তারিখ জানা গেল

Minimum Temperature: বৃষ্টির দাপট শেষ হতেই ঠান্ডা জাঁকিয়ে পড়ার সম্ভাবনা প্রবল। বিষয়টি স্পষ্ট করেছে আবহাওয়া দফতরও। কী জানানো হল, জানুন

Advertisement
বৃষ্টির দাপট শেষ, রাজ্যে শীত কবে থেকে আরও বাড়বে? তারিখ জানা গেল রাজ্যে শীত কবে থেকে আরও বাড়বে? তারিখ জানা গেল
হাইলাইটস
  • টানা কয়েকদিন বৃষ্টির পর অবশেষে কলকাতা তথা রাজ্যের অন্য জেলাগুলি থেকে বিদায় নিয়েছে বৃষ্টি।
  • গতকাল, শনিবার দুপুরের পর থেকে বেশিরভাগ জেলাতেই আর নতুন করে বৃষ্টিপাত হয়নি।
  • কবে নাগাদ রাজ্যে ঠান্ডা বাড়তে পারে তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।

টানা কয়েকদিন বৃষ্টির পর অবশেষে কলকাতা তথা রাজ্যের অন্য জেলাগুলি থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। গতকাল, শনিবার দুপুরের পর থেকে বেশিরভাগ জেলাতেই আর নতুন করে বৃষ্টিপাত হয়নি। এমতাবস্থায় বর্ষা বিদায়ের পর সকলেই প্রত্যাশা করছেন শীতের আপডেট নিয়ে। আবহাওয়া দফতরের তরফেও শীতের আসার সম্ভাবনা এবং কবে নাগাদ রাজ্যে ঠান্ডা বাড়তে পারে তা স্পষ্ট করে দিয়েছে।

তাপমাত্রা কমবে?

কম বেশি সকলেই বুঝতে পারছেন বৃষ্টি কমার পর মেঘ কেটে রোদ উঠলেই ঠান্ডার অনুভূতি টের পাওয়া যাবে। রবিবার সকাল থেকে কলকাতায় দেখা গিয়েছে কুয়াশার দাপটও। একেবারে ভোর থেকে গাড় কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছিল শহর। যদিও সকাল ৬টার পর থেকে তা ক্রমশ ফিকে হয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। এরপর পরবর্তী ৩ দিনে ধাপে ধাপে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার থেকেই জমিয়ে ঠান্ডা অনুভূত হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

IMD-র পূর্বাভাস জানাচ্ছে, রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ থাকবে মেঘলা। আগামী ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। 

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। 

 

POST A COMMENT
Advertisement