Brigade Parade Ground Namaz: রেড রোড নয়, ব্রিগেডে ইদের নমাজ, ১৯৭৮ সালের পরে প্রথমবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী কলকাতা

ব্রিগেডেই ইদের নমাজ। রেড রোডে নয়। এমনই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা।

Advertisement
রেড রোড নয়, ব্রিগেডে ইদের নমাজ, ১৯৭৮ সালের পরে প্রথমবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী কলকাতাব্রিগেডেই নমাজ
হাইলাইটস
  • ব্রিগেডেই ইদের নমাজ
  • রেড রোডে নয়
  • এমনই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা

ব্রিগেডেই ইদের নমাজ। রেড রোডে নয়। এমনই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা।

আসলে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা বললেই মনের ক্যানভাসে ভেসে ওঠে কোনও রাজনৈতিক সভার কথা। এই মাঠ কালজয়ী সব বৈঠকের সাক্ষী। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে এই মাঠের চরিত্র। ধর্মের সঙ্গেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে কলকাতার ব্রিগেড। আর সেই মতো আজ ইদের নমাজ পড়া হল এই মাঠে। ১৯৭৮ সালের পর এই প্রথম রেড রোডের বদলে ব্রিগেডে নমাজ অনুষ্ঠিত হল।


মাথায় রাখতে হবে, এ বছর ইদের নমাজ রেড রোডে অনুষ্ঠিত হবে না বলে আগেই জানা গিয়েছিল। আর তার বিকল্প হিসেবেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এল সামনে। এখানেই পড়া হল ইদের নমাজ। সেখানেই সকাল সকাল হাজির প্রচুর মানুষ।

রেড রোডে কেন নামাজ নয়? 
আসলে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তার নাম রেড রোড। প্রতি মুহূর্তে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়। এই রাস্তার দুই ধারে রয়েছে একাধিক ফুটবল ক্লাবের অফিস এবং পূর্ব ভারতের সেনার সদর দফতর। এছাড়া এই রোড দিয়ে বিধানসভা থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, রাজভবন যাওয়া যায়। এই রাস্তাটা আবার ধর্মতলাকেও কানেক্ট করে। আর এই রাস্তাতেই বছরের দুই ইদ উদযাপিত হতো। সেখানে প্রচুর সংখ্যায় মানুষ জড় হতেন। কলকাতা তো বটেই, জেলা থেকেও প্রচুর মানুষ এখানে এসে নামাজ পড়তেন।

কিন্তু সেই রেড রোডে এবার আর ইদের নমাজ অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তার প্রশ্ন তুলে গত বছরই রেড রোডে ইদ জামাত নিয়ে আপত্তি তোলা হয় প্রশাসনের পক্ষ থেকে। যেহেতু ওই এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রিত জায়গা, তাই এর পুরো নিয়ন্ত্রণ সেনা দফতরের কাছেই রয়েছে। গত বছরই জানিয়ে দেয়া হয়েছিল যে রেড রোডে নমাজ হবে না। খুঁজে নিতে হবে বিকল্প জায়গা।

আর সেই কথা মেনেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই অনুষ্ঠিত হচ্ছে নমাজ। সকাল থেকেই সেখানে উপস্থিত হয়েছেন অনেক মানুষ। তাঁরা নমাজে ব্যস্ত। 

Advertisement

এই প্রসঙ্গে বলি, নতুন বিজেপি সরকার গঠনের পর কলকাতার রাস্তায় নমাজ পড়া পুরোপুরি বন্ধ করা হয়েছে। এমনকী জুম্মাবারেও রাস্তায় নমাজ পড়া যাচ্ছে না। মূলত মসজিদেই পড়তে হচ্ছে। আর নতুন এই নিয়মের সঙ্গে মানিয়েও নিয়েছে সংখ্যলঘু সমাজ।

 

 

POST A COMMENT
Advertisement