Nandigram Bypoll: কংগ্রেসের মিলনের জামিন মঞ্জুর, নন্দীগ্রামে ভোটে জেলের বাইরে থাকবেন, উপনির্বাচন জমে গেল!

কলকাতা হাইকোর্টে ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ২০ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর হওয়ায়, ভোটের সময় আর জেলে থাকতে হচ্ছে না মিলন প্রধানকে।

Advertisement
কংগ্রেসের মিলনের জামিন মঞ্জুর, নন্দীগ্রামে ভোটে জেলের বাইরে থাকবেন, উপনির্বাচন জমে গেল!নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর
হাইলাইটস
  • কলকাতা হাইকোর্টে বিরাট জয় পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।
  • হাইকোর্টে ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন মিলন প্রধান।
  • বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই জামিন পেয়েছেন তিনি।

কলকাতা হাইকোর্টে বিরাট জয় পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। হাইকোর্টে ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন পেলেন মিলন প্রধান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই জামিন পেয়েছেন তিনি।

সূত্রের দাবি, খেজুড়ি থানার ২ টি এবং নন্দীগ্রামের থানার ৪ টি মামলা বর্তমানে রয়েছে মিলন প্রধানের নামে। এদিন মোট ৬টি মামলাতেই অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে মিলনের। ২০ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর হওয়ায়, ভোটের সময় আর জেলে থাকতে হচ্ছে না মিলন প্রধানকে। ভোটের দিন (৬ অক্টোবর) এবং রেজাল্ট বেরোনোর দিন (৯ অক্টোবর) নন্দীগ্রামে থেকেই ভোটে অংশ নিতে পারবেন তিনি। এমনকী আগামী কয়েকদিন তাঁকে প্রচারেও দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

হাইকোর্ট সূত্রে খবর, ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে মিলনের। তবে ২১ অক্টোবর তাঁকে ফের জেলা আদালতে গিয়ে উপস্থিত হতে হবে। এরপর নিম্ন আদালতের বিচারক আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।  এই সময়ের মধ্যে পুলিশ আধিকারিকরা দিনে ২ বার করে মিলন প্রধানকে ফোন করতে পারবেন। ফোনের মাধ্যমেই কোনও প্রয়োজনীয় তথ্য জানতে চাইতেও পারেন পুলিশ আধিকারিকরা।

মিলন প্রধানের ভাই এই অন্তর্বর্তী জামিন প্রসঙ্গে বলেন, "নন্দীগ্রামের মানুষ এই শুনানি শুনে খুব খুশি হবে। যে কর্মীরা দিনরাত এক করে প্রচার চালাচ্ছে তাঁরা এই রায়ে অনেকটা অক্সিজেন পাবে।"

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ প্রসঙ্গে বলেন, "বিজেপি ভয় পেয়ে গিয়েছিল। আজকে মহামান্য আদালত যে স্বস্তি দিয়েছে, তার থেকে প্রমাণিত হয় মিথ্যা তথ্য বেশি দিন স্থায়ী হতে পারে না। সত্যের জয় হল।"

কেন গ্রেফতার করা হয়েছিল মিলন প্রধানকে?

গত ১৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের ঘোষণা দেওয়ার ঠিক পরেই তাকে গ্রেফতার করা হয়। চণ্ডীপুরের একটি হোটেল থেকে পুরনো মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশের বক্তব্য, ২০০৭ সাল থেকে প্রায় ১৯ বছর ফেরার ছিলেন ধৃত মিলন প্রধান। মামলাগুলির চার্জশিটেও তাঁকে ফেরার হিসেবে দেখানো হয়েছিল।  পুলিশ বিবৃতি দিয়ে জানায়, ভোটের সময় পুরনো ওয়ারেন্ট কার্যকর করার নির্দেশ থাকে নির্বাচন কমিশনের। আর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ীই গ্রেফতার করা হয়েছে কংগ্রেস নেতা মিলন প্রধানকে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement