NEET Paper Leak Protest: প্রশ্নফাঁস আন্দোলনের আঁচ এ বার কলকাতায়, বিরাট মিছিলে অবরুদ্ধ

আজকের মিছিলে যোগ রয়েছে বামেদের ৮টি সংগঠন। 'রাত জাগো, দেশ জাগো' শীর্ষক মিছিলে ব্যাপক ভিড়। বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা ফ্লাইওভার। এই মিছিল যখন চলছে, তার কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন সিজেপি-র প্রতিনিধিরা। তাঁরা বৈঠক সেরে বেরিয়ে জানিয়েছেন, সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

Advertisement
প্রশ্নফাঁস আন্দোলনের আঁচ এ বার কলকাতায়, বিরাট মিছিলে অবরুদ্ধকলকাতা SFI-এর মিছিল
হাইলাইটস
  • বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা ফ্লাইওভার
  • আন্দোলনের শেষ হিসেবে দেখতে রাজি নয় SFI
  • মমতাপন্থী তৃণমূলের নৈতিক সমর্থক

NEET প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে দেশজুড়ে যে আন্দোলন চলছে, তার আঁচ পড়ল কলকাতাতেও। আজ অর্থাত্‍ শুক্রবার বিরাট মিছিল করল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। সেই মিছিলে যোগ দিল ককরোচ জনতা পার্টির (CJP) সমর্থকরাও। মিছিলকে নৈতিক ভাবে সমর্থন জানিয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। কলকাতায় বিক্ষোভ মিছিল করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল ককরোচ জনতা পার্টি। কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। তাই SFI-এর ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু হল।

বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা ফ্লাইওভার

আজকের মিছিলে যোগ রয়েছে বামেদের ৮টি সংগঠন। 'রাত জাগো, দেশ জাগো' শীর্ষক মিছিলে ব্যাপক ভিড়। বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা ফ্লাইওভার। এই মিছিল যখন চলছে, তার কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন সিজেপি-র প্রতিনিধিরা। তাঁরা বৈঠক সেরে বেরিয়ে জানিয়েছেন, সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। ধর্মেন্দ্র প্রধান যতক্ষণ না শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দেবেন, ততদিন ধর্না, বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন ককরোচরা।

কলকাতায় এসএফআই-এর বিরাট মিছিল
কলকাতায় এসএফআই-এর বিরাট মিছিল

আন্দোলনের শেষ হিসেবে দেখতে রাজি নয় SFI

বৃহস্পতিবার রাতে ২৬ দিন পর অনশন ভেঙেছেন সমাজকর্মী ও ইঞ্জিনিয়ার সোনম ওয়াংচুক। তবে সোনমের অনশন ভাঙাকেই আন্দোলনের শেষ হিসেবে দেখতে রাজি নয় SFI। একটি ভিডিও বার্তায় SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, 'সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, আন্দোলন নয়। তাঁর অসমাপ্ত লড়াই এবার দেশের ছাত্র-যুবদের এগিয়ে নিয়ে যেতে হবে। ২৬ দিন ধরে নিজের শরীরের কথা না-ভেবে ছাত্রদের দাবিতে লড়াই করেছেন সোনম ওয়াংচুক। সেই লড়াইকে আমরা স্যালুট জানাই। কিন্তু এখন তাঁর কাঁধ থেকে সেই দায়িত্ব দেশের তরুণ প্রজন্মের কাঁধে এসে পড়েছে। শিক্ষা ব্যবস্থার গলদ যতদিন না-দূর হচ্ছে, ততদিন আন্দোলন চলবে।'

মমতাপন্থী তৃণমূলের নৈতিক সমর্থক

অন্যদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের SFI-এর মিছিলকে নৈতিক সমর্থন জানানো হয়েছে। ভিডিও বার্তায় বিধায়ক কুণাল ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দিল্লির ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। কলকাতায় যদি ককরোচ জনতা পার্টি ছাত্রদের দাবিতে কোনও কর্মসূচি করে, তবে তৃণমূলের নৈতিক সমর্থন থাকবে।'

Advertisement

POST A COMMENT
Advertisement