Weather Update: নিম্নচাপ দুর্বল হলেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আরও বৃষ্টি না ভ্যাপসা গরম?

নিম্নচাপ দুর্বল হলেও বাংলার উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর জেরে কি ফের বৃষ্টি হতে পারে রাজ্যে? দক্ষিণ এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কলকাতা ফের ভিজবে? নাকি সপ্তাহান্তেই ফের গরম ফিরতে পারে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

Advertisement
 নিম্নচাপ দুর্বল হলেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, আরও বৃষ্টি না ভ্যাপসা গরম? আবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • রয়েছে জোড় ঘূর্ণাবর্ত
  • ফের ভিজবে বাংলা?
  • কেমন থাকবে চলতি সপ্তাহের ওয়েদার?

ভ্যাপসা গরম থেকে খানিকটা হলেও রাজ্যবাসীকে রেহাই দিয়েছে নিম্নচাপের বৃষ্টি। ফিরেছে হাল্কা ঠান্ডা। এর রেশ আও দিন চারেক থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও তাপমাত্রা নামার আর কোনও সম্ভাবনা নেই বঙ্গে। চলতি সপ্তাহেই শেষেই ফের গরম ফিরতে চলেছে। 

নিম্নচাপের গতিবিধি 
হাওয়া অফিসের ওয়েদার বুলেটিন বলছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে থাকা নিম্নচাপ অঞ্চল এগোচ্ছে পূর্ব দিকে। তবে বুধবারের মধ্যেই তা শক্তি হারিয়ে দুর্বল হবে। যদিও এর কাছেই সমুদ্র থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় রয়েছে একটি ঘূর্ণবার্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে ঘূর্ণাবর্ত। তবে এই পরিস্থিতিতে রাজ্যের উপর জোড়া ঘূর্ণাবর্তের ঠিক কতটা প্রভাব পড়তে পারে, তা এখনও জানায়নি আলিপুর। 

আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
১১৮ দিন পর বৃষ্টি পেয়েছে কলকাতা। টানা ২ মাস শীত থাকার পর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া। উত্তর ২৪ পরগনাতে শিলাবৃষ্টিও হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বুধবার থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আট জেলায় বুধবার কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে।

বসন্তের বৃষ্টিতে মঙ্গলবার শীতের আমেজ ছিল কলকাতায়।  মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে যায়। সবচেয়ে কম ছিল মগরা এবং পুরুলিয়ায় (১৬ ডিগ্রি সেলসিয়াস)। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার দিন এ রকমই থাকবে আবহাওয়া। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আপাতত বৃষ্টির পূর্বাভাস আর নেই রাজ্যে। তারপরের ৩ দিন তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সপ্তাহান্তেই ফের ফিরবে ভ্যাপসা গরম। 

 

POST A COMMENT
Advertisement