Mamata Banerjee: এবার জৈন মন্দিরের জন্য ৫ একর জমি, দোলের মঞ্চেই বড় ঘোষণা মমতার 

প্রাক দোল উৎসবের মঞ্চ থেকে নিউটাউনে জৈন মন্দির নির্মাণের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেই সেখানে ‘দুর্গাঙ্গন’-এর শিলান্যাস হয়েছিল। এবার সেই নিউটাউনেই জৈন সম্প্রদায়ের জন্য প্রায় ৫ একর জমি বাছাই করা হয়েছে বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বিশ্ববাংলা গেট থেকে প্রায় ৬০০ মিটার দূরত্বে এই জমির অবস্থান।

Advertisement
এবার জৈন মন্দিরের জন্য ৫ একর জমি, দোলের মঞ্চেই বড় ঘোষণা মমতার মমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবি
হাইলাইটস
  • প্রাক দোল উৎসবের মঞ্চ থেকে নিউটাউনে জৈন মন্দির নির্মাণের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • কয়েক মাস আগেই সেখানে ‘দুর্গাঙ্গন’-এর শিলান্যাস হয়েছিল।

প্রাক দোল উৎসবের মঞ্চ থেকে নিউটাউনে জৈন মন্দির নির্মাণের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেই সেখানে ‘দুর্গাঙ্গন’-এর শিলান্যাস হয়েছিল। এবার সেই নিউটাউনেই জৈন সম্প্রদায়ের জন্য প্রায় ৫ একর জমি বাছাই করা হয়েছে বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, বিশ্ববাংলা গেট থেকে প্রায় ৬০০ মিটার দূরত্বে এই জমির অবস্থান।

মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে দোল ও হোলির মিলন উৎসবের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বক্তব্যের মাঝেই তিনি জানান, জৈন সম্প্রদায়ের প্রতিনিধিরা নিউটাউনে মন্দির নির্মাণের জন্য জমির আবেদন করেছিলেন। তাঁদের ট্রাস্ট গঠনের পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই জমি চূড়ান্ত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ট্রাস্টের মাধ্যমেই জমি হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর নিউটাউনে ‘দুর্গাঙ্গন’ তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয়। গত ২৯ ডিসেম্বর তার ভিতপুজো সম্পন্ন হয়েছে। প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা ব্যয়ে সেই প্রকল্পের কাজ এগোচ্ছে। এর পাশাপাশি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসও করেছেন মুখ্যমন্ত্রী। এবার নিউটাউনে জৈন মন্দির নির্মাণের ঘোষণা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে।

POST A COMMENT
Advertisement