Kolkata News: জামিন পেয়েই ফের কলকাতার স্কুলে POCSO অভিযুক্ত শিক্ষক, ব্যাপক বিক্ষোভ অভিভাবকদের

POSCO Teacher: কলকাতার নামী স্কুলে ব্যাপক উত্তেজনা। পকসো অভিযুক্ত এক শিক্ষক আগাম জামিন পেয়ে স্কুলে হাজির হতেই বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও অভিভাবকেরা।

Advertisement
জামিন পেয়েই ফের কলকাতার স্কুলে POCSO অভিযুক্ত শিক্ষক, ব্যাপক বিক্ষোভ অভিভাবকদেরজামিন পেয়েই ফের স্কুলে হাজির POCSO অভিযুক্ত শিক্ষক
হাইলাইটস
  • মঙ্গলবার দক্ষিণ কলকাতার নামী স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
  • স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
  • বিপুল সংখ্যক অভিভাবকরা স্কুলে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

মঙ্গলবার দক্ষিণ কলকাতার নামী স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এক পকসো অভিযুক্ত শিক্ষক জামিন পেয়েই স্কুলে হাজির হতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বিপুল সংখ্যক অভিভাবকরা স্কুলে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার সকালে। এদিন আগাম জামিন পাওয়া ইতিহাসের ওই শিক্ষক স্কুলে ফিরে ফের ক্লাসে হাজির হন। তার বিরুদ্ধে আগে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষকের ফের স্কুলে আসার খবরে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন অভিভাবকেরা। অভিযুক্ত শিক্ষককে কয়েক ঘণ্টা ক্যাম্পাসের ভিতরেই আটকে রাখা হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় পুলিশ হস্তক্ষেপ করে, সন্ধ্যার দিকে তাকে নিরাপদে উদ্ধার করে আনে।

যদিও যাবতীয় ঘটনার শুরু অবশ্য অগাস্ট মাসের একটি ঘটনা থেকে। অভিযোগ, ওই ইতিহাসের শিক্ষক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ছাত্রীকে নানা আপত্তিকর SMS পাঠাতে শুরু করেছিলেন। ছাত্রীর পক্ষ থেকে দাবি করা হয়, প্রায় ৬ মাস ধরে ওই কাণ্ড করছিল অভিযুক্ত। ছাত্রীটি এই বিষয়ে  অভিযোগ করার পর, স্কুল কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি বসিয়ে গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে এবং ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে। মামলা দায়ের হয় অভিযুক্তের বিরুদ্ধে।

কিন্তু আদালতের নির্দেশে সেই সাসপেনশন তুলে নিতে হয় স্কুলকে। এরপরই মঙ্গলবার স্কুলে এসেছিল অভিযুক্ত। মঙ্গলবার তিনি স্কুলে এসে হাজিরা খাতায় সই করতেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। বিক্ষোভকারীরা ক্যাম্পাস অবরোধ করে জানায়, বিচারে ম্পূর্ণ নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে ক্লাস নিতে দেওয়া যাবে না। ইন্ডিয়া টুডেকে এক ছাত্র লেন, “আমরা অবাক, আমাদের স্কুল কীভাবে পকসো মামলায় অভিযুক্ত একজন শিক্ষককে ক্লাসে ফিরতে দিতে পারে।”

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বেশ কয়েকজন অভিভাবকও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার এই স্কুলে আসার আগে আরও একটি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত ছিল ওই শিক্ষক। সেখানেও ওই শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছিল। তবে bangla.aajtak.in -এর তরফে সেই দাবির সত্যতা সম্পর্কে কোনও খোঁজ নেওয়া হয়নি।

Advertisement

ব্যাপক বিক্ষোভের মধ্যেই স্কুল কর্তৃপক্ষ জানায়, ওই শিক্ষক মঙ্গলবার কোনও ক্লাস নেয়নি। শুধু কোর্টের নির্দেশে স্কুলে এসে হাজিরা খাতায় সই করেছিল। তাতেই স্কুলে বিক্ষোভ শুরু হয়। অবশেষে পুলিশি হস্তক্ষেপে ওই অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করা হয় এবং অবরোধ তুলে নেন অভিযুক্তরা।

 

POST A COMMENT
Advertisement