Ratna Debnath: 'BJP না জিতলেই ভাল হতো', এ কথা নাকি বলেননি বিধায়ক রত্না, ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল

রত্না দেবনাথ লিখেছেন, 'আমার বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই। আমার বক্তব্যের একটি অংশকে তার মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে ভুল বার্তা পৌঁছেছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হতো, এমন কোনও অভিপ্রায় বা মনোভাব আমার বক্তব্যে ছিল না।

Advertisement
'BJP না জিতলেই ভাল হতো', এ কথা নাকি বলেননি বিধায়ক রত্না, ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদলরত্না দেবনাথ (ছবি: বিধায়কের ফেসবুক)
হাইলাইটস
  • আমার বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই
  • আমার বক্তব্যের একটি অংশকে তার মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে ভুল বার্তা পৌঁছেছে
  • আমি স্পষ্টভাবে জানাতে চাই, বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হতো, এমন কোনও অভিপ্রায় বা মনোভাব আমার বক্তব্যে ছিল না

মৃত বিজেপি কর্মীর পরিবারকে সান্তনা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তাঁর 'বিজেপি না জিতলেই ভাল হতো' বক্তব্যে অস্বস্তিতে পড়ে দলও। যদিও এরপরই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিধায়ক। তাঁর বক্তব্যকে ভুলভাবে তুলে ধরা হচ্ছে বলে সাফাই দিলেন তিনি।

ঠিক কী বলেছিলেন রত্না? 
পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহাকে খুনের অভিযোগ উঠেছে। এরপরই একটি বিতর্কিত মন্তব্য করে বসেন রত্না। তিনি বলেন, 'বিজেপি না জিতলে ভালো হতো। মনে হচ্ছে পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। এই তো বাচ্চাগুলোর বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল।'

এরপরই শোরগোল পড়ে যায়। তাঁর বক্তব্যকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শুরু করে বিরোধীরা। অস্বস্তিতে পড়ে যায় গেরুয়া শিবির। এমন পরিস্থিতিতে নিজের ব্যক্তব্যের ব্যাখ্যা দিলেন রত্না। নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি। 

সেই বিবৃতিতে লিখেছেন, 'আমার বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই।

আমার বক্তব্যের একটি অংশকে তার মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে ভুল বার্তা পৌঁছেছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হতো, এমন কোনও অভিপ্রায় বা মনোভাব আমার বক্তব্যে ছিল না। আমার কথার প্রকৃত অর্থকে বিকৃত করে যে ব্যাখ্যা করা হচ্ছে, তা অনভিপ্রেত।
আমি ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত বিধায়ক হিসেবে দল, সংগঠন এবং দলের আদর্শের প্রতি সম্পূর্ণ আস্থাশীল ও প্রতিশ্রুতিবদ্ধ। দলের সিদ্ধান্ত, নেতৃত্ব এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।'


এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর তাঁর পূর্ণ ভরসা রয়েছে বলে জানান রত্না। তিনি লেখেন, 'আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রতি ১০০ শতাংশ আস্থাশীল। একইসঙ্গে সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্য সহ দলের সমস্ত নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে।
আমার রাজনৈতিক পথচলা এবং জনসেবার মূল ভিত্তি ভারতীয় জনতা পার্টির আদর্শ, নেতৃত্বের প্রতি আস্থা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা। এই অবস্থানের কোনও পরিবর্তন হয়নি, আগামী দিনেও হবে না।'

Advertisement

এরপরই তিনি সংবাদমাধ্যমের কর্মীদের কাছে অনুরোধ করেন, 'আমার বক্তব্যকে সম্পূর্ণ প্রেক্ষাপটে বিবেচনা করবেন এবং কোনও বিচ্ছিন্ন অংশের ভিত্তিতে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তি ছড়াবেন না।
আমি আবারও দৃঢ়ভাবে জানাতে চাই, দল ও সংগঠনের সঙ্গে আমি ছিলাম, আছি এবং আগামী দিনেও সম্পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে থাকব।'

যদিও রত্নার এই বিবৃতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন বিরোধীরা। তাদের দাবি, চাপে পড়েই ঢোক গিলছে হচ্ছে পানিহাটির বিধায়ককে। 

 

POST A COMMENT
Advertisement