PM Modi Brigade rally Kolkata: ১৪ মার্চ মোদীর ব্রিগেড সভা, 'পরিবর্তন যাত্রা'র ফাইনালে BJP-র বড় প্ল্যান, কী কী হবে?

উল্লেখ্য, এর আগে শেষবার ২০২১ সালের ৭ মার্চ, বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্রিগেড ময়দানে একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবারও আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে সংগঠনকে আরও মজবুত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Advertisement
১৪ মার্চ মোদীর ব্রিগেড সভা, 'পরিবর্তন যাত্রা'র ফাইনালে BJP-র বড় প্ল্যান, কী কী হবে?
হাইলাইটস
  • ১৪ মার্চ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শেষ হবে।
  • ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে একটি বড় জনসভা।

১৪ মার্চ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র শেষ হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে একটি বড় জনসভা। সেই সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যজুড়ে আয়োজিত ৯টি পরিবর্তন যাত্রা ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে শেষ হবে। তার পর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে একটি মেগা সমাবেশের মধ্য দিয়ে এই রাজনৈতিক কর্মসূচি শেষ হবে।

উল্লেখ্য, এর আগে শেষবার ২০২১ সালের ৭ মার্চ, বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্রিগেড ময়দানে একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবারও আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে সংগঠনকে আরও মজবুত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রার বিভিন্ন পর্যায়ে বিজেপির একাধিক শীর্ষ নেতা অংশ নেবেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর-সহ অন্তত ৫ জন জাতীয় নেতা রাজ্যের পাঁচটি ভিন্ন স্থান থেকে যাত্রার নেতৃত্ব দেবেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ‘যোগদান মেলা’ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জেলা থেকে অন্য দলের নেতাকর্মীদের দলে টানার চেষ্টা করেছিল। কিন্তু সেই উদ্যোগে তেমন রাজনৈতিক সাফল্য না মেলায়, এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভিন্ন কৌশল নিয়েছে বিজেপি। সেই লক্ষ্যেই শুরু হয়েছে ‘পরিবর্তন যাত্রা’।

এদিকে রাজ্য বিজেপি চলতি মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দিল্লিতে পাঠানোর পরিকল্পনা করেছে। জেলার তরফে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম পাঠানো হবে। মোট ২৯৪টি আসনের জন্য এই প্রস্তাবিত তালিকা তৈরি হবে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে।

রাজ্য নেতৃত্ব সেই তালিকা যাচাই-বাছাই করে বিধানসভা প্রতি তিনটি করে নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবে। পাশাপাশি কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন সমীক্ষা সংস্থার রিপোর্টও বিবেচনা করা হবে। জেলা থেকে আসা নাম এবং সমীক্ষার ফলাফল মিলিয়ে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে বলে সূত্রের খবর।

Advertisement

শনিবার সল্টলেকের বিজেপি দফতরে রাজ্য কোর কমিটির বৈঠকেও এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। যদিও শুভেন্দু কিছু সময় বৈঠকে থেকে অন্য কর্মসূচিতে যোগ দিতে বেরিয়ে যান। বৈঠকে পরিবর্তন যাত্রা, ব্রিগেড সমাবেশ এবং সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়।

 

POST A COMMENT
Advertisement