মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকান

পুলিশ দিয়ে স্টেশন ঘিরে বুলডোজার অ্যাকশন চলল প্লাটফর্মে। তুলে দেওয়া হল অবৈধ দোকান। যাত্রীদের যাতায়াতের সুবিধা করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।

Advertisement
মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানমধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অ্যাকশন
হাইলাইটস
  • শনিবার মধ্যরাতে ফের বুলডোজার অ্যাকশন রেলের।
  • ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পার্ক সার্কাস স্টেশনের উপরে থাকা অবৈধ দোকানগুলি।
  • রাত সাড়ে ১০টার পর এই অ্যাকশন নেওয়া হয় বলে রেল সূত্রে খবর।

শনিবার মধ্যরাতে ফের বুলডোজার অ্যাকশন রেলের। এবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পার্ক সার্কাস স্টেশনের উপরে থাকা অবৈধ দোকানগুলি। রাত সাড়ে ১০টার পর এই অ্যাকশন নেওয়া হয় বলে রেল সূত্রে খবর।

জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে পার্ক সার্কাস স্টেশনে অবৈধ হকার ও ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও যে অবৈধ দোকানগুলি স্টেশনেই জবরদখল ভাবে গেঁড়ে বসেছিল। সেই দোকানগুলিকে সরিয়ে রেল। 

সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ  রেলের জমি দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়। কোনও রকম অপ্রিয় ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে পুরো স্টেশন ঘিরে ফেলেন রেল পুলিশ কর্মীরা। এরপর উচ্ছেদ চালানো হয়। যাত্রী সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

তবে এই উচ্ছেদ অভিযান কিন্তু শুধুমাত্র পার্ক সার্কাস স্টেশনে চলছে এমন নয়। শিয়ালদা ডিভিশনের হাবরা,দমদম, বিরা, গুমা, বামনগাছি, বেলঘরিয়া, বিরাটির মতো স্টেশনে আগেই এই অভিযান চালিয়েছে রেল। শনিবার রাতে অ্যাকশন নেওয়া হল পার্ক সার্কাসেও।

উল্লেখযোগ্য বিষয় হল, শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল পার্ক সার্কাস। প্রতিদিন নিত্যযাত্রীদের ভিড় এই স্টেশনে লেগেই থাকে। এরইমধ্যে ইতি-উতি দোকান গজিয়ে ওঠায় সমস্যায় পড়ছিলেন যাত্রীরা। অনেক জায়গাতে দোকানিদের বিরুদ্ধে পাকা স্টল বানিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। তারপরেই অ্যাকশনে নামল রেল।

কীভাবে অভিযান চালানো হল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার প্রায় রাত সাড়ে ১০ টা নাগাদ স্টেশন চত্বরে আসে বিশাল পুলিশ বাহিনী। ব্যবসায়ীদের অবৈধ দোকান সরিয়ে ফেলার শেষবারের মতো নির্দেশ দেওয়া হলেও কেউ দোকান সরাননি। এরপরেই বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় অবৈধ দোকানগুলি। বিশাল পরিমাণ পুলিশ মজুত থাকায় কোনও অপ্রিয় ঘটনা ঘটেনি। প্রায় আড়াই ঘণ্টা অপারেশন চালিয়ে পার্ক সার্কাস স্টেশন দখল মুক্ত করে প্রশাসন।

 

POST A COMMENT
Advertisement