Narendra Modi: চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন মোদী, IIT খড়গপুরের ইভেন্টে থাকবেন, নয়া মেট্রো রুটও চালু হতে পারে

PM Modi News: চলতি সপ্তাহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে এই কথা জানিয়েছেন।

Advertisement
চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন মোদী, IIT খড়গপুরের ইভেন্টে থাকবেন, নয়া মেট্রো রুটও চালু হতে পারেচলতি সপ্তাহেই রাজ্যে আসছেন PM মোদী
হাইলাইটস
  • প্রায় ৫ মাস পর ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সবকিছু পরিকল্পনামাফিক চললে এই সপ্তাহেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।
  • গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর সূচনা হতে পারে

প্রায় ৫ মাস পর ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবার পশ্চিমবঙ্গে এসে হুগলির তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপন এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর প্রায় ৫ মাস পর ফের বাংলায় নমো। সবকিছু পরিকল্পনামাফিক চললে এই সপ্তাহেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।

সোমবার মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার বিষয়টি কনফার্ম করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ২১ নভেম্বর পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। আইআইটি খড়্গপুরের অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তিনি খুশি বলেও জানান শুভেন্দু অধিকারী।

সূত্রের দাবি, IIT খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে যোগ দিতে আসবেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানের ৭৫ বছরের যাত্রাকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করতে পারেন তিনি। এছাড়াও, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে।  বেশ কিছু রেল প্রকল্পেরও উদ্বোধন বা শিলান্যাস হতে পারে ওই দিন।

গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর সূচনা হতে পারে?

জল্পনা চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ নভেম্বর শনিবার সকালে রাজ্যে এসে দুপুরের দিকে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর সূচনা করতে পারেন। যদিও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এখন পর্যন্ত এমন কোনও তথ্য তাঁদের জানা নেই। তবে এই মেট্রোর এই লাইনের উদ্বোধন হলে বিরাট সুবিধা পাবেন শহরবাসীর একাংশ। যাত্রীরা খুব সহজেই সরাসরি সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পৌঁছে যেতে পারবেন এক মেট্রোতেই।

 

POST A COMMENT
Advertisement