Yoga Day 2026 Red Road: রেড রোডে ৪৫ মিনিট যোগাসন করবেন মোদী, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানি

এ বছর যোগ দিবসের মূল কর্মসূচির জন্য পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডের অনুষ্ঠানে ৪৫ মিনিট যোগাভ্যাস করতে দেখা যাবে তাঁকে। কলকাতা পুরসভাকে এই মেগা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে প্রায় ৩০ হাজার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গেই যোগাভ্যাস করবেন।

Advertisement
রেড রোডে ৪৫ মিনিট যোগাসন করবেন মোদী, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানিInternational Yoga Day 2024
হাইলাইটস
  • যোগ দিবসে কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • কলকাতা পুরসভাকে এই মেগা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে
  • প্রায় ৩০ হাজার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গেই যোগাভ্যাস করবেন

রেড রোডে যোগাভ্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২১ জুন যোগ দিবসের সেই বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করে দিল কেন্দ্র সরকার। 

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এ বছর যোগ দিবসের মূল কর্মসূচির জন্য পশ্চিমবঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডের অনুষ্ঠানে ৪৫ মিনিট যোগাভ্যাস করতে দেখা যাবে তাঁকে। কলকাতা পুরসভাকে এই মেগা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে প্রায় ৩০ হাজার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গেই যোগাভ্যাস করবেন। এই প্রথমবার রেড রোডে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার দৌড়ে রয়েছে। 

শুধু রেড রোডেই নয়, ওই দিন সারা শহরজুড়েই যোগা সেশনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের জন্য প্রতিটি বোরোতে ৩-৪টি বড় পার্ক বা খেলার মাঠ চিহ্নিত করা হয়েছে। মোহর কুঞ্জ এবং রবীন্দ্র সরোবরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাপাড়েও যোগাভ্যাস করবেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, ৭ জুন থেকেই একের পর এক থিমের উপর যোগা কার্নিভাল চলছে পশ্চিমবঙ্গে। ১৯ জুন পালিত হবে 'দৌড় সে ধ্যান'। কলকাতা সহ সমস্ত জেলায় ২ কিলোমিটার দৌড়ের পর ধ্যান করবেন মানুষ। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গেই ড্রোন কার্নিভ্যাল হবে হুগলি নদীর তীরে। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এ বছর যোগ দিবসের থিম, 'সুস্থ বার্ধক্যের জন্য যোগ।' 

এদিকে,  ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজও সাক্ষী থাকতে চলেছে ভারতীয় প্রাচীন যোগ সংস্কৃতির এক বিশেষ আয়োজনের। ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী সোমবার ‘গঙ্গা যোগা করিডর’ থিমে হাওড়া ব্রিজের উপর আয়োজন করা হচ্ছে এক বিশেষ যোগাসন কর্মসূচি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেতুর এক পাশের ফুটপাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন এই অনুষ্ঠানে।

 

POST A COMMENT
Advertisement