Bansdroni Police News: বাঁশদ্রোণীতে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ, ব্যারাকের ঘরে রহস্যমৃত্যু

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সঞ্জয় আত্মহত্যা করেছেন। যদিও বিষয়টি নিয়ে এখন তাঁরা নিশ্চিত নন। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট থেকে কী জানা যায়, সেই দিকেও চোখ রয়েছে পুলিশের। তারপরই মৃত্যুর কারণ নিশ্চিত করা বলা যাবে।

Advertisement
বাঁশদ্রোণীতে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ, ব্যারাকের ঘরে রহস্যমৃত্যুবাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশের রহস্যমৃত্যু (ছবি: প্রতীকী)
হাইলাইটস
  • প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সঞ্জয় আত্মহত্যা করেছেন
  • ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
  • সেই রিপোর্ট থেকে কী জানা যায়, সেই দিকেও চোখ রয়েছে পুলিশের

বৃহস্পতিবার সকালেই চাঞ্চল্যকর খবর। বাঁশদ্রোণী থানার পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। যতদূর খবর, মৃতের নাম সঞ্জয় হালদার। তিনি পুলিশে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। 

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সঞ্জয় আত্মহত্যা করেছেন। যদিও বিষয়টি নিয়ে এখন তাঁরা নিশ্চিত নন। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট থেকে কী জানা যায়, সেই দিকেও চোখ রয়েছে পুলিশের। তারপরই মৃত্যুর কারণ নিশ্চিত করা বলা যাবে।

পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, সঞ্জয়ের বয়স ৪০। তিনি থানায় পুলিশের গাড়ি চালাতেন। এ দিন সকালেই বাঁশদ্রোণী পুলিশ ব্যারাকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। এরপরই খবর ছড়িয়ে পড়ে। 

আরও জানা গিয়েছে, ব্যারাকের দোতলায় একটি ঘরে একাই ছিলেন এই পুলিশকর্মী। সেখানেই সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। সকাল ৮টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। 

পুলিশ সূত্রে আরও খবর, এ দিন সকালেই ব্যারাকের উপরের তলা থেকে সকলেই নেমে এসেছিলেন। নিজেদের মতো করে কাজ সারছিলেন তাঁরা। কিন্তু সঞ্জয় তখনও নামেননি। এই সময়ই সহকর্মীদের মনে সন্দেহ হয়। তাঁরা পরিস্থিতি যাচাই করতে উপরে যান। তখনই তাঁরা সঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

এমতাবস্থায় দ্রুত তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এই ঘটনার নেপথ্য আত্মহত্যা রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে অন্যান্য সম্ভাব্য কারণও খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো তড়িঘড়ি সঞ্জয়ের দেহ পাঠানো হয়েছে পোস্টমর্টেমের জন্য। সেই রিপোর্টে কী মেলে, তার উপরও অনেক কিছু নির্ভর করবে। 

যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভবে মুখ খোলেনি পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলেই খবর। পুলিশের তরফে নানা দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনা সামনে আসার পর পুলিশ ব্যারাকে চাঞ্চল্য তৈরি হয়েছে। 

 

 

POST A COMMENT
Advertisement