Pratik Ur Rahaman: প্রতীক উর প্রথম ভাষণেই মমতার মন জিতলেন, নেত্রী বললেন, 'খুব ভাল হয়েছে, একটু জল খাও'

তৃণমূল কংগ্রেসের মঞ্চে প্রথমবার বক্তব্য রাখলেন সদ্য সিপিআইএম ছেড়ে আসা প্রতীক উর রহমান। সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ ভাষণে তিনি বিজেপিকে আক্রমণ করেন এবং মঞ্চ থেকেই ‘জয় বাংলা’ স্লোগান তোলেন।

Advertisement
প্রতীক উর প্রথম ভাষণেই মমতার মন জিতলেন, নেত্রী বললেন, 'খুব ভাল হয়েছে, একটু জল খাও'মমতার মঞ্চে প্রতীক উর রহমান।-ফাইল ছবি
হাইলাইটস
  • তৃণমূল কংগ্রেসের মঞ্চে প্রথমবার বক্তব্য রাখলেন সদ্য সিপিআইএম ছেড়ে আসা প্রতীক উর রহমান।
  • সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ ভাষণে তিনি বিজেপিকে আক্রমণ করেন এবং মঞ্চ থেকেই ‘জয় বাংলা’ স্লোগান তোলেন।

তৃণমূল কংগ্রেসের মঞ্চে প্রথমবার বক্তব্য রাখলেন সদ্য সিপিআইএম ছেড়ে আসা প্রতীক উর রহমান। সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ ভাষণে তিনি বিজেপিকে আক্রমণ করেন এবং মঞ্চ থেকেই ‘জয় বাংলা’ স্লোগান তোলেন।

বক্তব্যের শুরুতেই প্রতীক বলেন, 'ভ্যানিশকুমার যতই চেষ্টা করুক না কেন, ভোটের পর বাংলার মানুষই বিজেপিকে ভ্যানিশ করে দেবে।' তাঁর এই মন্তব্যে সভামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এরপর দেশভাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'যেদিন ভারত ভাগ হয়েছিল, তখন ভারতীয় মুসলমানরা জিন্নার চোখে চোখ রেখে বলেছিল, লাথি মারি তোর পাকিস্তানকে, এই দেশ আমার।' সেই ইতিহাসের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বাংলার মুসলিমরা আজও এই দেশকেই নিজের দেশ বলে মনে করে।

মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন উল্লেখ করে প্রতীক বলেন, টনেত্রী পেছনে বসে আছেন বলেই এত কথা বলার সাহস পাচ্ছি। সামনে আমাদের কঠিন লড়াই, আর সেই লড়াই তৃণমূলের লড়াই।'

তিনি আরও বলেন, 'ডিডি গেঞ্জির উপর যেমন চোখ বন্ধ করে ভরসা করা যায়, তেমনই বাংলায় দিদি একটি ব্র্যান্ড। দিদির ওপরও চোখ বন্ধ করে ভরসা করা যায়।' বক্তব্যের শেষে তিনি বলেন, 'যব তক টাইগার মরা নেহি, তবতক টাইগার হারা নেহি।'

প্রতীক উর রহমানের সংক্ষিপ্ত বক্তব্য শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমুখে বলেন, 'প্রতীক উর খুব ভালো বলেছ। এবার একটু জল খেয়ে নাও।' তাঁর এই মন্তব্যে মঞ্চে হালকা হাসির পরিবেশ তৈরি হয়।

 

POST A COMMENT
Advertisement