Pravasi Bharatiya Sammelan: মোদী আসবেন, প্রবাসী ভারতীয় সম্মেলনের জন্য কলকাতাকেই বাছল বিদেশ মন্ত্রক, কী কী আয়োজন?

কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। অনুষ্ঠানের উদ্বোধন করতে শহরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ দিনের এই অনুষ্ঠানে কী কী হবে?

Advertisement
মোদী আসবেন, প্রবাসী ভারতীয় সম্মেলনের জন্য কলকাতাকেই বাছল বিদেশ মন্ত্রক, কী কী আয়োজন?জয়শঙ্কর ও মোদীর সঙ্গে শুভেন্দু (ফাইল ফটো)
হাইলাইটস
  • কলকাতায় ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন
  • উদ্বোধন করতে শহরে আসবেন প্রধানমন্ত্রী
  • ৩ দিনের এই অনুষ্ঠানে কী কী হবে?

কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। এই মর্মে অনুষ্ঠানের একটি অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রে কাজ করবে তাঁর সরকার, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। 

কী হবে এই প্রবাসী ভারতীয় সম্মেলনে?
বছরের শুরুতেই জানুয়ারি মাসে হতে চলেছে এই প্রবাসী ভারতীয় সম্মেলন। ৭-৯ জানুয়ারি কলকাতায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করবেন। 

কেন পালিত হয় প্রবাসী ভারতীয় সম্মেলন?
১৯১৫ সালের ৯ জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধী   দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে কখনও এই সম্মেলনের আয়োজন করা হয়নি। রাজ্যে BJP সরকার ক্ষমতায় আসার পর প্রথম বার প্রবাসী ভারতীয় সম্মেলন হতে চলেছে কলকাতায়।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মুখে শোনা গিয়েছে, দেশের বিবর্তন এবং বিশ্ব জুড়ে প্রবাসী ভারতীয়দের ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কলকাতা শহরের সমৃদ্ধ ইতিহাসের কথা। প্রধানমন্ত্রীর মন্ত্র স্মরণ করে শুভেন্দু বলেন, ‘মোদীজির মন্ত্র হল কথা কম, কাজ বেশি। আমরা তা করে দেখাতে চাই। যাঁরা আসবেন, তাঁরা ঘুরে যাওয়ার পর বলবেন অন্য সব জায়গার চেয়ে কলকাতার অভিজ্ঞতা সেরা। তখনই আমাদের সম্মেলন সার্থক হবে।’  প্রবাসীদের শহরে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'বাংলায় আসুন। দক্ষিণেশ্বর, কালীঘাট ঘুরুন। কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি।' সূত্রের খবর, নিউ টাউনের কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন হতে পারে। 

এই প্রেক্ষাপটে পূর্বতন সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। তিনি বলেন, '৪৯ বছর ডবল ইঞ্জিন সরকার ছিল না। কোনও অনুষ্ঠান করতে বললে তা করা হত না। গণতন্ত্রে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকবে তার কোনও মানে নেই। তবে আগে আমাদের সব ছিল, শুধু ভিশন ছিল না।' 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement