'উন্নয়নে বারবার বাধা দিয়েছে আগের সরকার', চিংড়িঘাটা মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রীর

চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে আগের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর অভিযোগ, আগের সরকার উন্নয়নের বিরোধিতা করেছে এবং পদে পদে মেট্রো প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করেছে।

Advertisement
'উন্নয়নে বারবার বাধা দিয়েছে আগের সরকার', চিংড়িঘাটা মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রীররেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।-ফাইল ছবি
হাইলাইটস
  • চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে আগের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • তাঁর অভিযোগ, আগের সরকার উন্নয়নের বিরোধিতা করেছে এবং পদে পদে মেট্রো প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করেছে।

চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে আগের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর অভিযোগ, আগের সরকার উন্নয়নের বিরোধিতা করেছে এবং পদে পদে মেট্রো প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করেছে।

শনিবার বিকেলে কাজের অগ্রগতি দেখতে চিংড়িঘাটা এলাকায় যান রেলমন্ত্রী। সেখানে দাঁড়িয়েই তিনি বলেন, কলকাতা মহানগরের জন্য মেট্রো যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অতীতে এই কাজ এগোতে দেওয়া হয়নি। তাঁর দাবি, তৃণমূল সরকারের সময় একাধিক উন্নয়ন প্রকল্প বাধার মুখে পড়েছিল।

এদিন কলকাতায় এসে প্রথমে মেট্রো পরিষেবার যাত্রা করেন অশ্বিনী বৈষ্ণব। এরপর তিনি নবান্নে যান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের আটকে থাকা রেল প্রকল্প দ্রুত শেষ করা এবং নতুন প্রকল্পের রূপরেখা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলার জন্য একগুচ্ছ বড় রেল প্রকল্পের ঘোষণা করা হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্পের কথা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একসময়ের টানাপোড়েনপূর্ণ কেন্দ্র-রাজ্য সম্পর্ক এখন ধীরে ধীরে উন্নয়ন ও সমন্বয়ের নতুন দিশা পাচ্ছে।

 

POST A COMMENT
Advertisement