ভোটের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কখন বর্ষণ? জেনে নিন

আবহাওয়া দফতর জানিয়েছে, অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা প্রবেশের কারণে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তার প্রভাব পড়বে কলকাতাতেও। 

Advertisement
ভোটের দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কখন বর্ষণ?  জেনে নিন বুধবার ভোট
হাইলাইটস
  • বুধবার ভোটের দিন একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
  • পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর

বুধবার ভোটের দিন একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

আজ, মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, অনুকূল বায়ুপ্রবাহ ও বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা প্রবেশের কারণে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তার প্রভাব পড়বে কলকাতাতেও। 

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতেও ভোট হবে। সেই সব জায়গাগুলিতেও ঝড় ও বৃষ্টি হতে পারে। দুর্যোগ যে যে জেলাগুলিতে হতে পারে তার মধ্যে ভোটগ্রহণ রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে। সঙ্গে ওই জেলার বিভিন্ন জায়গায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ভোট নেই অথচ বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরেও। 

কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও  দুই ২৪ পরগনায়। নদিয়াতেও তীব্র ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার খাস কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব চালাতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় ও বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে টানা ৩ মে পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

POST A COMMENT
Advertisement