West Bengal Weather : বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ, রাজ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা; বৃষ্টি কোথায় কোথায়?

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে তৈরি হওয়া উপরিভাগের ঘূর্ণাবর্ত রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে।

Advertisement
বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ, রাজ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা; বৃষ্টি কোথায় কোথায়? ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
হাইলাইটস
  • সোমবার এবং মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে
  • উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন এলাকায় তাণ্ডব চালাতে পারে ঝড়বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও দফায় দফায় বৃষ্টিপাত চলবে, জারি হয়েছে পূর্বাভাস।  

আবহাওয়া দফতরের জানিয়েছে, সোমবার পর্যন্ত বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূল ও সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই সঙ্গে ওড়িশার পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে IMD।

আবহাওয়ার বুলেটিনে পূর্বাভাস, সোমবার এবং মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়াতেও হবে। সোমবার সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। 

উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, কোচবিহার ও দার্জিলিঙে সোমবার, কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে তৈরি হওয়া উপরিভাগের ঘূর্ণাবর্ত রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে ওড়িশায় আগামী ২৬ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাতেও ঝোড়ো হাওয়া ও খারাপ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

ওড়িশার কটক, অঙ্গুল, ঢেঙ্কানাল, কালাহান্ডি এবং নবরংপুর জেলায় ‘লাল সতর্কতা’ জারি করেছে IMD। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই রাজ্যে ১৯টি জায়গায় গত ২৪ ঘণ্টায় ১০০ থেকে ২০০ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হয়েছে।

POST A COMMENT
Advertisement