West Bengal Rain Forecast: বঙ্গোপসাগরে ফের তৈরি নিম্নচাপ, কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। একইসঙ্গে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত। দুই ওয়েদার সিস্টেমের জেরে ফের ভারী বৃষ্টি হবে জেলায় জেলায়। রইল উইকএন্ডের ওয়েদার আপডেট...

Advertisement
বঙ্গোপসাগরে ফের তৈরি নিম্নচাপ, কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি ফের শুরু বৃষ্টি
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ
  • বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত
  • এর জেরে ভারী বৃষ্টি হবে জেলায় জেলায়

ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। একইসঙ্গে বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখাও বিস্তৃত হয়েছে। এই দুই ওয়েদার সিস্টেমের প্রভাবে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। কোন কোন জেলা ভাসবে উইকএন্ডে? 

নিম্নচাপের গতিবিধি 
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। হরিয়ানা, জম্মু, এলাহাবাদ হয়ে একটি মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে।  

বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলবে সকাল থেকেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশের আশেপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টি
উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু'এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

 

POST A COMMENT
Advertisement