Rath Yatra Weather: বঙ্গোপসাগরে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত, রথেও ভাসবে বাংলা

বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। দোসর ২টি মৌসুমী অক্ষরেখা। এই কারণেই আবহাওয়া দফতর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। রথের দিনও বাংলার জেলায় জেলায় বৃষ্টি হবে।

Advertisement
বঙ্গোপসাগরে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত, রথেও ভাসবে বাংলারথের আবহাওয়া
হাইলাইটস
  • রথের দিনও জেলায় জেলায় বৃষ্টি
  • বঙ্গোপসাগরে এখনও সক্রিয় ঘূর্ণাবর্ত
  • উত্তরবঙ্গে আবহাওয়ার কী পরিস্থিতি?

আগামী কয়েকদিনে কলকাতা সহ গোটা রাজ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার, রথের দিন গোটা রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। 

কতদিন চলবে বৃষ্টি? 
রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে উত্তর পূর্ব ভারতে মণিপুর পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং  বিহার থেকে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। একই সঙ্গে তিন ওয়েদার সিস্টেম সক্রিয় হওয়ার কারণে গোটা বাংলা জুড়েই বৃষ্টি চলছে নাগাড়ে। 

বুধবারও দিনভর মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ জেলায় জেলায়। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির তীব্রতা বাড়বে কলকাতায়। রথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পার্বত্য এলাকার সমস্ত জেলাতেই বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির দাপট একটু কম থাকবে। তবে ফের শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা। 

দুর্যোগ ভিন রাজ্যেও

পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে বলে জানিয়েছে IMD। ১৪ ও ১৫ জুলাই রাজ্যের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নদী ও খাল-বিলের জলস্তর দ্রুত বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিহারে ১৪ ও ১৫ জুলাই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর ২০ জুলাই পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলতে পারে। ঝাড়খণ্ডেও আগামী কয়েক দিন ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রেও সক্রিয় থাকবে মৌসুমি বায়ু। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ২০ জুলাই পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে

 

POST A COMMENT
Advertisement