রাজ্যের মাথায় ৭.৬ লাখ কোটির দেনা, বাজেটের আগে RBI গভর্নরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

শনিবার কলকাতায় রাজ্য সচিবালয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মলহোত্রার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
রাজ্যের মাথায় ৭.৬ লাখ কোটির দেনা, বাজেটের আগে RBI গভর্নরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীছবি সৌজন্যে - শুভেন্দু অধিকারী (সোশ্যাল মিডিয়া)
হাইলাইটস
  • ২২ জুন পেশ হতে চলেছে রাজ্য বাজেট।
  • RBI গভর্নর সঞ্জয় মালহোত্রার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • রাজ্যের উপর প্রায় ৭.৬ লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে।

২২ জুন পেশ হতে চলেছে রাজ্য বাজেট। মাত্র দিন ১০ আগে  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতায় রাজ্য সচিবালয়ের এই বৈঠকে জ্যের অর্থনীতি, আর্থিক খাত এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যদিও সরকারি ভাবে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সেই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পেজে আরবিআই গভর্নরের সঙ্গে বৈঠকের কয়েকটি ছবি শেয়ার করেন। প্রসঙ্গত, আগামী ২২ জুন প্রথমবারের জন্য রাজ্য বাজেট পেশ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য সরকার ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে, আসন্ন বাজেটে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, রাজস্ব বৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ফলে বাজেটের আগে RBI গভর্নর ও মুখ্যমন্ত্রীর বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিশেষজ্ঞ মহল।

একটি সূত্রে দাবি করা হচ্ছে, রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের উপর প্রায় ৭.৬ লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে। সরকারে এসেই রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি এবং নতুন বিনিয়োগ টানার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এরমধ্যেই আরবিআই গভর্নরের সঙ্গে বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের আর্থিক স্বাস্থ্য মজবুত করাই এখন সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

অন্যদিকে, এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি RBI গভর্নর সঞ্জয় মালহোত্রাকে মা কালীর মূর্তি উপহার দেন।  পাল্টা মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ উপহার তুলে দেন সঞ্জয় মালহোত্রাও। এছাড়াও, দু'জনের মধ্যে পুষ্পস্তবক আদান প্রদানও হয়।


 

POST A COMMENT
Advertisement