Rupanjana Mitra: TMC-তে যোগ রূপাঞ্জনার, অভিনেত্রী এখন 'খোলা হাওয়ায় শ্বাস' নিচ্ছেন

তৃণমূলে ফিরে যেন স্বর্গ হাতে পেলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর যোগ দিয়েছিলেন BJP-তে। এবার তৃণমূলে ঘরওয়াপসি হল অভিনেত্রীর। বললেন, 'কতদিন পর খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।'

Advertisement
 TMC-তে যোগ রূপাঞ্জনার, অভিনেত্রী এখন 'খোলা হাওয়ায় শ্বাস' নিচ্ছেনরূপাঞ্জনা মিত্র
হাইলাইটস
  • একুশের মঞ্চে জোড়াফুলে ফিরলেন রূপাঞ্জনা
  • বললেন, 'কতদিন পর খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি'
  • দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই ফেলতে পারেনি বলে উল্লেখ করেন

তৃণমূলে ঘরওয়াপসি হল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর, জুলাই মাসে দিল্লিতে গিয়ে তিনি যোগ দিয়েছিলেন BJP-তে। বলেছিলেন, তৃণমূলে থেকে তিনি কাজ করতে পারছেন না। আর সোমবার, ২০২৫ সালের ২১ জুলাইয়ের মঞ্চে ফিরলেন তৃণমূলে। এবারে বললেন, 'মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি। কতদিন পর খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছি।'

দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই ফেলতে পারেনি বলে উল্লেখ করেন রূপাঞ্জনা। ঠিক আগের মতোই অভিনয়ের পাশাপাশি রাজনীতি করবেন বলে জানিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। 

উল্লেখ্য, ২০১৯ সালে BJP-তে যোগ দিলেও খুব কম সময়েই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হয় অভিনেত্রী রূপাঞ্জনার। অভিযোগ করেছিলেন, 'BJP-তে থেকে রাজনীতি করা সম্ভব নয়।' এরপরই পদ্ম শিবিরের থেকে দূরত্ব বজায় রেখে চলা শুরু করেন তিনি। 

 ঝাঁকে ঝাঁকে কর্মী-সমর্থকরা বিভিন্ন জেলা থেকে শহরে পা রেখেছেন সমাবেশে যোগ দেওয়ার জন্য। মঞ্চেও উপস্থিত তাবড় নেতা-কর্মীরা। তবে তার মাঝেই টলিপাড়ার কিছু তারকাদের দিকেও নজর ছিল। কানাঘুষো শোনা গিয়েছিল যে, একুশের সমাবেশে বেশ ক’জন তারকা তৃণমূলের যোগ দিতে পারেন। সেই জল্পনাকেই সত্যি করে রাজ্যের শাসকদলে যোগ দিলেন একদা BJP-র সদস্য রূপাঞ্জনা মিত্র। 

গত ডিসেম্বর মাসেই যদিও অভিনেত্রী ইঙ্গিত দিয়েছিলেন, তিনি হয়তো তৃণমূলে প্রত্যাবর্তন করতে পারেন। জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করার নির্দেশ দেওয়া হয়েছিল ২০১৯ সালে BJP-তে যোগ দেওয়া তারকাদের। তাতে সায় দেননি রূপাঞ্জনা মিত্র। আর সেই কারণেই BJP-র সঙ্গে দূরত্ব তাঁর। 

 

POST A COMMENT
Advertisement