বারুইপুর নিয়ে কী কথা হল বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সঙ্গে রাজ্য সরকারের অ্যাকশনে সন্তুষ্ট বলেও জানিয়েছেন তৃণমূল থেকে NCPI-কে যাওয়া এই সাংসদ। এমনকী, এই ঘটনা নিয়ে তাঁর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও হয়েছে।
কী পোস্ট করলেন সায়নী?
সোশ্যাল মিডিয়ায় সায়নী লেখেন, ‘বারুইপুরে ঘটে যাওয়া নারকীয় ঘটনাটির প্রেক্ষিতে আমি স্তম্ভিত এবং মর্মাহত। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। এই মুহূর্তে সামাজিক, মানসিক ও প্রশাসনিকভাবে নাবালিকার পরিবারের পাশে আছি।’ একইসঙ্গে তিনি বলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আমার আলোচনা হয়েছে এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের শনাক্ত করা এবং অতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে চরম শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। দোষীদের গ্রেফতারি এবং বিষয়টির দ্রুত নিষ্পত্তি করার জন্য একটি SIT গঠন করা হয়েছে। আমি তাঁকে দ্রুত এবং জরুরি পদক্ষেপ করার জন্য ধন্যবাদ জানাই। স্থানীয় সাংসদ হিসেবে প্রশাসনের সঙ্গে যোগাযোগে থেকে তদন্তের কাজ যাতে সঠিক এবং দ্রুত সম্পন্ন হয়ে তার জন্য প্রতিনিয়ত সচেষ্ট আছি।'
নাবালিকার মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর গণপ্রহারে একজনের মৃত্যু হয়েছে। সে ঘটনা প্রসঙ্গে সাংসদ বলেন, 'ঘটনাটিকে কেন্দ্র করে জনরোষের জেরে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। তারও তীব্র নিন্দা জানাই। এইরকম ঘটনায় উত্তেজনা স্বাভাবিক হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারুর নেই। শোকসন্তপ্ত পরিবার এবং স্থানীয় জনগণের কাছে আবেদন করছি যে প্রশাসনের প্রতি আস্থা রেখে পুলিশকে তদন্তে সাহায্য করে এলাকায় শান্তি বজায় রাখতে প্রত্যেকে এগিয়ে আসুন।'
বারুপুরে নাবালিকেক গণধর্ষণ করে খুনের ঘটনা ঘিরে তুলকালাম রাজ্যে। রাতভর তল্লাশি চালিয়ে এই ঘটনায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন ২ জন। ঘটনার তদন্ত করছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বাধীন ৬ সদস্যের SIT.