Sabina Yasmin: ঋতব্রত শিবিরে ভাঙন? সংগঠনের বড় পদে হঠাত্‍ ইস্তফা MLA সাবিনা ইয়াসমিনের

তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার একটি পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন দলের কাছে। যদিও দল ছাড়ছেন না বলে উল্লেখ করেছেন।

Advertisement
ঋতব্রত শিবিরে ভাঙন? সংগঠনের বড় পদে হঠাত্‍ ইস্তফা MLA সাবিনা ইয়াসমিনেরসাবিনা ইয়াসমিন
হাইলাইটস
  • তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সাবিনা
  • ঋতব্রত শিবিরে বড় ভাঙন?
  • পদ ছাড়লেও দল ছাড়ছেন না

পুজোর মুখে ধাক্কা ঋতব্রত তৃণমূলে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার একটি পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন দলের কাছে। যদিও পদ ছাড়লেও দল ছাড়ছেন না বলে উল্লেখ করেছেন সাবিনা। 

চিঠিতে সাবিনা ইয়াসমিন লিখেছেন, 'শারীরিক অসুস্থতার কারণে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছি।' তবে তিনি লিখেছেন, পদ ছাড়লেও দল ছাড়ছেন না। উল্লেখ্য সাবিনা চিঠিতে বিপ্লব মিত্রকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে উল্লেখ করেছেন।

সর্বোপরি তিনি 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নামটি উল্লেখ করেছেন। যেটির আপাতত কোনও অস্তিত্ব নেই কমিশনের নির্দেশে। চিঠিতে কোথাও ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের নাম নেই।

রিফ্রেশ করতে থাকুন...

POST A COMMENT
Advertisement