Annapurna Yojana News: অন্নপূর্ণা যোজনায় অশান্তির নেপথ্যে BJP-র ভিতরেই 'অন্তর্ঘাত'? বড় দাবি শমীকের

অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং আশ্বাস দিয়েছেন প্রত্যেক যোগ্য উপভোক্তা এই টাকা পাবেন। অগাস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনারতিন হাজার টাকা, এমনটাই দাবি করছে রাজ্য সরকার। কিন্তু অনেকেই এই টাকা পাননি বলে অভিযোগ। যার কারণে গত কয়েকদিন ধরে জেলায় জেলায় দেখা যাচ্ছে বিক্ষোভ। টাকা না পেয়ে মহিলদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Advertisement
অন্নপূর্ণা যোজনায় অশান্তির নেপথ্যে BJP-র ভিতরেই 'অন্তর্ঘাত'? বড় দাবি শমীকেরপ্রকল্পের আওতায় আরও ৫০ লক্ষ মহিলাকে আনা হবে, আশ্বাস বিজেপি রাজ্য সভাপতির

অগাস্টে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং আশ্বাস দিয়েছেন প্রত্যেক যোগ্য উপভোক্তা এই টাকা পাবেন। অগাস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনারতিন হাজার টাকা, এমনটাই দাবি করছে রাজ্য সরকার।  কিন্তু অনেকেই এই টাকা পাননি বলে অভিযোগ। যার কারণে গত কয়েকদিন ধরে জেলায় জেলায় দেখা যাচ্ছে বিক্ষোভ। টাকা না পেয়ে মহিলদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আবেদন ও যাচাই সম্পূর্ণ করার পরেও টাকা মেলেনি—এই অভিযোগ তুলে কোথাও বিডিও অফিস ঘেরাও, কোথাও রাস্তা বা রেল অবরোধ করছেন মহিলারা। প্রকৃত যোগ্যদের বদলে তুলনায় সচ্ছল পরিবারের নাম তালিকায় ঢুকে পড়েছে বলেও অভিযোগ উঠছে। মহিলাদের একাংশের টাকা না পাওয়ার নেপথ্যে এবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন  বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

অন্নপূর্ণা নিয়ে কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি
রবিবার হাওড়ায় বিজেপির আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেখানেই অন্নপূর্ণা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিচ্যুতি রয়েছে। তবে অন্তর্ঘাত রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। শমীক বলেন,'দু-এক জায়গায় বিচ্যুতি আছে। সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটাজ (অন্তর্ঘাত) করারও চেষ্টা করা হয়েছে। কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ কেউ গাফিলতি দেখিয়েছেন।' অর্থাৎ স্পষ্ট কোথাও ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন শমীক ভট্টাচার্য। অর্থাৎ, অন্নপূর্ণা নিয়ে ক্ষোভ-বিক্ষোভে বিজেপির রাজ্য সভাপতি মনে করছেন, ‘ষড়যন্ত্র’ হয়েছে। 

গোটা পদ্ধতিতে বিচ্যুতি ঘটেছে, তা স্বীকার করেও শমীক ভট্টাচার্য  দাবি করছেন, ষড়যন্ত্র করার চেষ্টা হয়েছে। তবে সকলেই টাকা পেয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। শমীক ভট্টাচার্যের কথায়, ‘কিছু বিচ্যুতি আছে, সিস্টেমের সমস্যা। কোথাও কোথাও সাবোটাজ করার চেষ্টা হচ্ছে। তাই এমনটা হয়েছে। দেখুন, তৃণমূল আমলে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার মতো ভুয়ো কাজ এখানে হবে না। আমি বলছি, সবাই অন্নপূর্ণার টাকা পাবেন। এখন আরও প্রায় ৫০ লক্ষ মহিলাকে দেওয়া হবে। ২ থেকে ৩ শতাংশ টাকা পাননি। সবাই পেয়ে যাবেন।'

Advertisement

প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে  প্রশাসন এবং শীর্ষ বিজেপি নেতারা দাবি করছেন, পূর্ববর্তী সরকারের তৈরি করে যাওয়া পরিকাঠামোগত ত্রুটির কারণেই এই বিভ্রাট। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দফতরে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দাবি করেন, কিছু জায়গায় ভিতরে বসে তৃণমূলের লোকজন অশান্তিতে উস্কানি দিচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘ধমক-চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে, ২০ জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া খণ্ড-বিখণ্ড তৃণমূলের কোনও বুদ্ধি চলবে না।’ অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষও। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষদের সেই সুরই এবার শোনা গিয়েছে শমীক ভট্টাচার্যের গলায়। 

এদিকে  আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস পালন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। প্রয়োজনে আরও ২০-৩০ লক্ষ মহিলাকে ওই প্রকল্পের আওতায় আনা হবে।  রবিবার শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ওই সংখ্যাটি হতে পারে ৫০ লক্ষ।
 

POST A COMMENT
Advertisement