Saptami Rain Forecast: আজ, দ্বিতীয় সপ্তমীতেও কি বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

এ বছর ২ দিন সপ্তমী। শনিবার প্রথম সপ্তমীর দিন সন্ধ্যায় প্যান্ডেল হপিং কিছুক্ষণের জন্য ভেস্তে দিয়েছিল বৃষ্টি। শুধু তাই নয় চোরবাগানের মণ্ডপে ভয়াবহ বিপর্যয় ঘটে এই বৃষ্টির মধ্যেই। দ্বিতীয় সপ্তমীতে কেমন থাকবে আবহাওয়া?

Advertisement
আজ, দ্বিতীয় সপ্তমীতেও কি বৃষ্টি? যা জানাল হাওয়া অফিসসপ্তমীতে আজ ফের বৃষ্টি
হাইলাইটস
  • প্রথম সপ্তমীর দিন সন্ধ্যায় প্যান্ডেল হপিং ভেস্তে দেয় বৃষ্টি
  • চোরবাগানের মণ্ডপে ভয়াবহ বিপর্যয় ঘটে
  • দ্বিতীয় সপ্তমীতে কেমন থাকবে আবহাওয়া?

এ বছর ২ দিন সপ্তমী উদযাপনের সুযোগ পাচ্ছি রাজ্যবাসী। তবে প্রথম দিনই শহরের বুকে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যে মারাত্মক ভিড়ে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। সেক্ষেত্রে সকলেরই আশঙ্কা, দ্বিতীয় সপ্তমীর দিনও কি বৃষ্টি হতে পারে? 

 রবিবার সপ্তমীর দ্বিতীয় দিনেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বিকেল থেকেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মেঘলা আকাশই দেখেছে কলকাতাবাসী।  রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। 

হাওয়া অফিস জানিয়েছে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও দর্শনার্থীরা ঠাকুর দেখার ক্ষেত্রে তেমন বাধাপ্রাপ্ত হবেন না। 

অষ্টমী থেকে মোটের উপর শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পাবেন দর্শনার্থীরা। মোটের উপর পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গেও। যদিও রবিবার, দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

 

POST A COMMENT
Advertisement