Sajal Ghosh Saugata Roy: সজলের ডাকা বৈঠকে হাজির সৌগত, বললেন, 'মানুষের এক্সপেক্টেশন বাড়ছে...'

ব রানগর পুরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক সজল ঘোষ। আর সেই বৈঠকে যোগ দেন বরানগরের তৃণমূল সাংসদ সৌগত রায়ও।

Advertisement
 সজলের ডাকা বৈঠকে হাজির সৌগত, বললেন, 'মানুষের এক্সপেক্টেশন বাড়ছে...'সজল ঘোষ, সৌগত রায়
হাইলাইটস
  • কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক সজল ঘোষ
  • সেই বৈঠকে যোগ দেন বরানগরের তৃণমূল সাংসদ
  • বৈঠক শেষে বেরিয়ে কী বললেন সৌগত রায়?

নির্বাচনে জেতার পর বরানগর পুরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক সজল ঘোষ। আর সেই বৈঠকে যোগ দেন বরানগরের তৃণমূল সাংসদ সৌগত রায়ও। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। 

বৈঠক শেষে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, এলাকার উন্নয়নের জন্যই তিনি উপস্থিত হয়েছিলেন। সৌগতর কথায়, 'কোথায় কোথায় কী কী উন্নয়ন প্রয়োজন তা নিয়েই এই বৈঠক ডাকা হয়েছিল। বিশেষ করে উনি জোর গিয়েছেন, বর্ষা আসার আগে যেখানে যেখানে জল জমে, তার সুরাহা করতে। অনেক জায়গায় রাস্তার কাজ শুরু হয়ে থমকে রয়েছে। সেগুলিও দেখার উপর জোর দিয়েছেন উনি।' পাশাপাশি তিনি বলেন, 'মানুষের আশা বাড়ছে তাই মানুষ বিভিন্ন অভাব-অভিযোগ নিয়ে আসছেন বিধায়কের কাছে।'

সৌগত রায়ের বৈঠকে যোগদান প্রসঙ্গে কী বললেন সজল ঘোষ? বিধায়কের বক্তব্য, 'বরানগরের পাহাড় প্রমাণ সমস্যা। জল নেই, রাস্তা নেই, ঠিকাদার পালিয়ে গিয়েছে। প্রচুর নয়ছয়ের কারণে পেমেন্টের কারণে এমবার্গো দিয়েছে নতুন সরকার। আগের সরকার কিছু কাজ করলে আমাদের ৩ ঘণ্টার মিটিং করতে হতো না, সাংসদকেও ডাকতে হতো না। এগুলো বিধায়কের কাজ নয়। তা-ও আমাকেই এই কাজ করতে হচ্ছে।' 

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সজলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জয় নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন যদিও নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায়, তিনি পরাজিত হয়েছেন সজল ঘোষের কাছে। নির্বাচনে সময়ে সায়ন্তিকার সঙ্গে প্রচারে দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ সৌগত রায়কে। এবার BJP বিধায়কের ডাকা পুরবৈঠকে হাজির হলন তিনি। 

 

POST A COMMENT
Advertisement