Second Hooghly Bridge Closure: রবিবার দ্বিতীয় হুগলি সেতু ১৬ ঘণ্টার জন্য বন্ধ, বিকল্প রাস্তা কী? জানাল পুলিশ
ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ। আগামী রবিবার ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ব্রিজ। বিকল্প কোন কোন পথ দিয়ে যাওয়া যাবে? জেনে নিন।
দ্বিতীয় হুগলি ব্রিজ বন্ধ- কলকাতা ,
- 21 Nov 2026,
- (Updated 21 Nov 2026, 7:56 AM IST)
হাইলাইটস
- ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ
- আগামী রবিবার ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে ব্রিজ
- বিকল্প কোন কোন পথ দিয়ে যাওয়া যাবে?
আগামী রবিবার, ২২ নভেম্বর ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এই মর্মে একটা নির্দেশিকা জারি করেছেন। যার ফলে ওই দিন হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়া যাওয়ার ক্ষেত্রে আগেভাগে বিকল্প রাস্তা জেনে রাখা জরুরি। নইলে আদতে সময় নষ্ট হবে।
কখন বন্ধ ব্রিজ?
এই বিষয়টি নিয়ে নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ। তারা জানিয়েছে, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
কেন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু?
দ্বিতীয় হুগলি সেতুর বয়স হয়েছে। সেই কারণে এই ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ব্রিজের বিয়ারিং থেকে শুরু করে কেবল সহ একাধিক অংশে মেরামতির কাজ হচ্ছে। যার ফলে অনেক রবিবারই বন্ধ থাকছে সেতু।
পুলিশের তরফে জানান হয়েছে, ২২ নভেম্বর, রবিবারও এই সেতুতে মেরামতির কাজ চলবে। যার ফলে ওই সময় ব্রিজের উপর দিয়ে কোনও যান চলাচল করবে না। ওই ১৬ ঘণ্টা বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে।
এখন প্রশ্ন হল, ওই দিন ঠিক কোন রাস্তা বিকল্প হিসেবে চালু থাকছে? আসুন জেনে নেওয়া যাক।
- জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছনো যাবে।
- হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যেতে পারবেন গাড়িচালকরা।
- জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
- খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
- কেপি রোড দিয়ে যাওয়া গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
- ১১ ফারলং গেট থেকে গাড়িগুলিকে রেড রোডে পাঠানো হবে। রেড রোড ধরে সেখান থেকে হাওড়া ব্রিজে পৌঁছনো যাবে।