SSC: হাইকোর্টের নির্দেশ মেনে ১৮৩ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ SSC-র

SSC: স্কুল সার্ভিস কমিশন অযোগ্য শিক্ষকদের নাম ঘোষণা করল। ২০১৬-র এসএসসি নবম-দশমের মোট ১৮৩ জনের নামের তালিকা দেওয়া হয়। তাতে নাম, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে কত পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।  

Advertisement
হাইকোর্টের নির্দেশ মেনে ১৮৩ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ SSC-রকলকাতা হাইকোর্ট
হাইলাইটস
  • স্কুল সার্ভিস কমিশন অযোগ্য শিক্ষকদের নাম ঘোষণা করল
  • ২০১৬-র এসএসসি নবম-দশমের মোট ১৮৩ জনের নামের তালিকা দেওয়া হয়
  • তাতে নাম, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে কত পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে

SSC: স্কুল সার্ভিস কমিশন (SSC) অযোগ্য শিক্ষকদের নাম ঘোষণা করল। ২০১৬-র এসএসসি নবম-দশমের মোট ১৮৩ জনের নামের তালিকা দেওয়া হয়। তাতে নাম, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে কত পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।  

হাইকোর্টের নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করা হল। ঘণ্টা কয়েক কাটার পরই শিক্ষকদের নাম প্রকাশ করে কমিশন। বৃহস্পতিবার সকালেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে।

তালিকায় দেখা যায়, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞা, পদার্থ বিজ্ঞানের অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নাম রয়েছেন ওই তালিকায়। এদের মধ্যে ৭৫-৮০ শতাংশ প্রার্থীরা রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরি করছেন। সংরক্ষিত ও অসংরক্ষিত দুই প্রার্থীই আছেন। এদের মধ্যে সংরক্ষিত আসনে সবচেয়ে বেশি চাকরি পেয়েছে। ভুয়ো সুপারিশপত্রে সবচেয়ে বেশি চাকরি পেয়েছেন ইংরেজি শিক্ষকেরা।     

SSC-তে অযোগ্য শিক্ষকদের তালিকায় ১৮৩ জন

প্রসঙ্গত, ২০১৬ সালে নবম-দশমে চাকরি পেয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক। অভিযোগ ওঠে সেই নিয়োগে বেনিয়ম হয়েছে। সুপারিশের ভিত্তিতে যোগ্যদের সরিয়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের। সেই অভিযোগের ভিত্তিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয়। এই মামলার অধীনেই নামপ্রকাশের নির্দেশ দেওয়া হয়।      

POST A COMMENT
Advertisement