Suvendu Adhikari: শুভেন্দু থাকছেন মমতার বাড়ি থেকে মাত্র ১ কিমি দূরেই, মুখ্যমন্ত্রীর নয়া বাসভবন এটাই

কলকাতায় নিজের ঠিকানা পরিবর্তন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন শহরে এলে তিনি থাকতেন চিনারপার্কের একটি আবাসনে। তবে এবার দক্ষিণ কলকাতার আলিপুরের অতিথি নিবাস 'সৌজন্য'কেই বাসভবন বানাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। রবিবার এক শীর্ষ সরকারি আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

Advertisement
শুভেন্দু থাকছেন মমতার বাড়ি থেকে মাত্র ১ কিমি দূরেই, মুখ্যমন্ত্রীর নয়া বাসভবন এটাইমমতার বাড়ি থেকে ১ কিমি দূরেই থাকবেন নতুন মুখ্যমন্ত্রী
হাইলাইটস
  • কলকাতায় নিজের ঠিকানা পরিবর্তন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • এতদিন শহরে এলে তিনি থাকতেন চিনারপার্কের একটি আবাসনে।
  • আলিপুরের অতিথি নিবাস 'সৌজন্য'কেই বাসভবন বানাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী।

কলকাতায় নিজের ঠিকানা পরিবর্তন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন শহরে এলে তিনি থাকতেন চিনারপার্কের একটি আবাসনে। তবে এবার দক্ষিণ কলকাতার আলিপুরের অতিথি নিবাস 'সৌজন্য'কেই বাসভবন বানাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। রবিবার এক শীর্ষ সরকারি আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

দক্ষিণ কলকাতার জাজেস কোর্ট রোডে অবস্থিত ‘সৌজন্য’ অতিথি নিবাসটি রাজ্যের আগের সরকার তৃণমূল কংগ্রেসের আমলে VVIP ও রাজ্য অতিথিদের থাকার জন্য তৈরি করা হয়েছিল। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় এই অতিথিশালার উদ্বোধন করেন।

সূত্রের খবর, বাংলায় প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর আলিপুরে স্থানান্তরের প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকল মেনে ‘সৌজন্য’-তে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কবে তিনি সেখানে উঠবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এমনিতেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট কোনও সরকারি বাসভবন নেই। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো নেতারা সকলেই কলকাতার বাসিন্দা ছিলেন এবং নিজেদের বাড়ি থেকেই প্রশাসনিক কাজ সামলাতেন। কিন্তু  গত ৫৫ বছর পর ফের একবার কলকাতার বাইরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেয়েছে রাজ্য। ফলে কলকাতায় তাঁর নতুন বাসভবন হচ্ছে ‘সৌজন্য’।

উল্লেখ্য বিষয় হল, 'সৌজন্য'থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দূরত্ব  মাত্র এক কিমি-র আশেপাশে।  এই বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 


 

POST A COMMENT
Advertisement