তিলজলায় আপাতত আর বুলডোজার অ্যাকশন নয়, স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

তিলজলার অগ্নিকাণ্ডকে ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement
তিলজলায় আপাতত আর বুলডোজার অ্যাকশন নয়, স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টেরফাইল ছবি
হাইলাইটস
  • তিলজলার অগ্নিকাণ্ডকে ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  • সংশ্লিষ্ট সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত।

তিলজলার অগ্নিকাণ্ডকে ঘিরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

তবে আদালত স্পষ্ট করেছে, ওই ভবনে আপাতত কোনও ধরনের কারখানা বা বাণিজ্যিক কার্যকলাপ চালানো যাবে না। পাশাপাশি, বেআইনি নির্মাণের অভিযোগে আইন মেনে পুরসভা ও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে। এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ জুন।

রায় ঘোষণার সময় বিচারপতি রাজা বসু চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, 'চারদিকে যেভাবে বেআইনি নির্মাণ চলছে, তা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এই অবস্থার প্রতিকার হওয়া প্রয়োজন।'

আদালত আরও পর্যবেক্ষণ করেছে, এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং সংশ্লিষ্ট ভবনে কোনও ট্যানারি বা চামড়ার কারখানা চালানোর বৈধ অনুমতি ছিল না। তাই আপাতত সেখানে কোনও বাণিজ্যিক কাজ করা যাবে না। একইসঙ্গে, ভবন ভাঙার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ বহাল থাকবে। এছাড়াও আদালত জানিয়েছে, আবেদনকারীর সম্পত্তির কোনও অংশ যদি ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়ে থাকে, তাহলে সেই বিষয়ে পুরসভাকে আবেদনকারীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।

 

POST A COMMENT
Advertisement