Storm And Rain Alert: আজ তীব্র গরমের মধ্যেই ঝড়বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার আপডেট

গরমে নাজেহাল বাংলা। সকাল থেকেই চড়া রোদ। সঙ্গে দোসর আর্দ্রতা। যার ফলে অস্বস্তি একবারে চরমে উঠেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, শনি এবং রবিবার আবহাওয়া বড় খেল দেখাতে পারে। এই দুই দিন ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। পাশাপাশি ঝড়ও হতে পারে। কিন্তু সেই সঙ্গে রয়েছে শুষ্ক আবহাওয়ার সতর্কতাও। পাশাপাশি রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।

Advertisement
আজ তীব্র গরমের মধ্যেই ঝড়বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • গরমে নাজেহাল বাংলা
  • সকাল থেকেই চড়া রোদ
  • শনি এবং রবিবার আবহাওয়া বড় খেল দেখাতে পারে

গরমে নাজেহাল বাংলা। সকাল থেকেই চড়া রোদ। সঙ্গে দোসর আর্দ্রতা। যার ফলে অস্বস্তি একবারে চরমে উঠেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, শনি এবং রবিবার আবহাওয়া বড় খেল দেখাতে পারে। এই দুই দিন ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। পাশাপাশি ঝড়ও হতে পারে। কিন্তু সেই সঙ্গে রয়েছে শুষ্ক আবহাওয়ার সতর্কতাও। পাশাপাশি রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।

তাই আর দেরি নয়। বরং ঝটপট আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন। তাহলেই ঠিকঠাকভাবে উইকএন্ড প্ল্যান করে নিতে পারবেন।

লেটেস্ট ওয়েদার রিপোর্ট কী জানাচ্ছে? 
দাবদাহ থেকে এখনই মুক্তির কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের একাদিক জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পার্বত্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার, অর্থাৎ আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় হতে পারে ঝড়বৃষ্টি।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? 
শনিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে শুষ্ক আবহাওয়ার দাপট। যার ফলে গরম কিছুটা বাড়বে। কষ্ট হবে বেশি। তবে সেই কষ্ট কিছুটা কমিয়ে দিতে পারে ঝড়বৃষ্টি।

আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল বীরভূম, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা বাতাস বয়ে চলার সম্ভাবনাও রয়েছে।

কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে। যদিও আজ থেকেই বাড়বে অস্বস্তি। উইকএন্ডে গরম ও অস্বস্তি সইতে হবে গোটা দক্ষিণ বাংলাকে।  

রবিবার থেকে কমে যাবে বৃষ্টির সম্ভাবনা। যদিও হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়া এই দিন থেকেই দক্ষিণবঙ্গে বেড়ে যাবে তাপমাত্রা। পাশাপাশি অস্বস্তিকর গরমের একটা সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে কী পরিস্থিতি? 
দক্ষিণবঙ্গে গরম। তবে উত্তরের অবস্থা এতটা খারাপ নয়। বরং আজও উত্তরের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বইতে পারে ঝড়। গতিবেগ থাকতে পারে ঘণ্টা ৫০ কিমি। এমন আবহাওয়া রবিবার এবং সোমবারও চলবে। হবে বৃষ্টিপাত। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

Advertisement

মাথায় রাখতে হবে, এই সময় উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে মোটামুটি একই রকম। তাতে বড় কোনও পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই। তাই এই সময় যাঁরা পাহাড়ে রয়েছেন, তাঁরা মোটামুটি আরামই পাবেন। শুধু ঝড় বৃষ্টি নিয়েই একটু যা টেনশন।


 

 

POST A COMMENT
Advertisement