West Bengal Weather Update: ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে হবে বৃষ্টিও, কোন কোন জেলায় অ্যালার্ট?

বুধবার সন্ধে থেকেই মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাংলায় দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই দুই হাত খুলে বৃষ্টি দিল প্রকৃতি। যার ফলে ভোটের উত্তাপ যেমন কমল, ঠিক তেমনই ঠান্ডা হল পরিবেশ। কেটে গেল আর্দ্রতাজনিত অস্বস্তি। আর আজও আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়ক থাকবে বলেই খবর। তাই আর সময় নষ্ট না করে হাওয়া অফিসের আপডেট জেনে নিন।

Advertisement
৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে হবে বৃষ্টিও, কোন কোন জেলায় অ্যালার্ট? আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি?
হাইলাইটস
  • বুধবার সন্ধে থেকেই মুষলধারে বৃষ্টি
  • বাংলায় দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই দুই হাত খুলে বৃষ্টি দিল প্রকৃতি
  • আজও আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়ক থাকবে বলেই খবর

বুধবার সন্ধে থেকেই মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাংলায় দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই দুই হাত খুলে বৃষ্টি দিল প্রকৃতি। যার ফলে ভোটের উত্তাপ যেমন কমল, ঠিক তেমনই ঠান্ডা হল পরিবেশ। কেটে গেল আর্দ্রতাজনিত অস্বস্তি। আর আজও আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়ক থাকবে বলেই খবর। তাই আর সময় নষ্ট না করে হাওয়া অফিসের আপডেট জেনে নিন।

বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া? 
ইতিমধ্যেই এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজও বৃষ্টি হবে। পাশাপাশি বইতে পারে ঝড়। বিশেষত, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে প্রবল বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি গতিতে ঝড় বইবার আশা। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। পাশাপাশি তামপাত্রাও রয়েছে কমের দিকে। আর কল্লোলিনীর আবহাওয়া এমন থাকবে বলেই ইঙ্গিত মিলেছে। 

হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়। যার ফলে মোটের উপর আরামদায়ক আবহাওয়া থাকার সম্ভাবনা প্রবল। 

শুক্রবার কেমন থাকবে? 
বৃহস্পতিবার ঝড়বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে আবার হাওয়া বদল। এই দিন থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় কমতে পারে বৃষ্টির দাপট। এমনকী ঝড়ের সম্ভাবনাও হবে নিম্নমুখী।

উত্তরবঙ্গের কেমন থাকবে আবহাওয়া? 
মোটের উপর শান্তিতে সময় কাটিয়েছে উত্তরবঙ্গ। বাংলার উত্তরের দিকে নিয়মিত বৃষ্টি হয়েছে। বিশেষত, পাহাড়ের দিকটা মাঝে মধ্যেই ভিজেছে। তাই খুব একটা গরম কখনওই পোহাতে হয়নি উত্তরবঙ্গবাসীকে। আর এই ট্রেন্ড আপাতত থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বাংলার এই অংশের অধিকাংশ জেলা ভিজবে। পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া। যদিও শুক্রবারের পর কমে যেতে পারে বৃষ্টিপাত এবং ঝোড় হাওয়ার দাপট। 

Advertisement

মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা
এহেন ঝড়বৃষ্টির দাপটে উত্তাল সমুদ্র। উপকূলের বইলে ৬০ কিমি বেগে দমকা হাওয়া। তাই এই সময় বাংলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। শনিবার পর্যন্ত থাকছে এই নিষেধাজ্ঞা। তারপর প্রয়োজন পড়লে সেটা বাড়ানোও হতে পারে।

 

POST A COMMENT
Advertisement