থাকবেন মোদী, কলকাতার কোন কোন রাস্তা খোলা, বন্ধ কোনগুলি?

দু’দিনের সফরে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিকেলে কলকাতায় পৌঁছবেন এবং রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা ও বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।

Advertisement
থাকবেন মোদী, কলকাতার কোন কোন রাস্তা খোলা, বন্ধ কোনগুলি?বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে।
হাইলাইটস
  • দু’দিনের সফরে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • প্রথমে তিনি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

দু’দিনের সফরে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিকেলে কলকাতায় পৌঁছবেন এবং রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা ও বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।

রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে আগে থেকেই কিছু ট্র্যাফিক বিধিনিষেধ জারি ছিল। তার সঙ্গে মোদীর সফর উপলক্ষে আরও একাধিক নিষেধাজ্ঞা যোগ করা হয়েছে। শুক্রবার রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীন এলাকায় মালবাহী গাড়ির চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। তবে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, শাকসবজি, ফল, মাছ, দুধ এবং ওষুধবাহী গাড়িকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, অন্যান্য মালবাহী যানবাহনকে ১১ ফারলং গেট, কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি এবং আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্তও এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। প্রয়োজনে সাধারণ যানবাহনের ক্ষেত্রেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

এছাড়া শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময় ওই রাস্তায় কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ও যোগ দিবসের কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিংয়ের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement