Nandigram: 'CPIM-এর মতো নন্দীগ্রামে গুলি না চালিয়েও শিল্প আনা যায়,' মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করে মুখ্যমন্ত্রী পদে বসার এক মাসের মধ্যেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল সেই নন্দীগ্রামের প্রসঙ্গ। যে নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অবসান ঘটিয়েছিলেন ৩৪ বছরের বাম জমানার। বর্তমান মুখ্যমন্ত্রী বললেন, 'নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা যায়।'

Advertisement
 'CPIM-এর মতো নন্দীগ্রামে গুলি না চালিয়েও শিল্প আনা যায়,' মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর নন্দীগ্রাম নিয়ে কী বললেন শুভেন্দু?
হাইলাইটস
  • শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল সেই নন্দীগ্রামের প্রসঙ্গ
  • নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা
  • CPIM সরকারকে উদ্দেশ্য করে শুভেন্দুর মন্তব্য, 'গুলি না চালিয়েও শিল্প আনা যায়'

নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবসান ঘটিয়েছিলেন ৩৪ বছরের বাম শাসনের। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করে মুখ্যমন্ত্রী পদে বসার এক মাসের মধ্যেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল সেই নন্দীগ্রামের প্রসঙ্গ। রাজ্যে শিল্প কবে আসবে, এটাই এখন মূল প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা যায়।'

এ প্রসঙ্গে বিগত বাম এবং তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, 'কর্মসংস্থানমুখী, শিল্পবান্ধব সরকার এটা। রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে। যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প তৈরি হবে, সেই চেষ্টাই থাকবে আমাদের। তাহলে জনগণও এগিয়ে আসবে। তার জন্য CPIM-এর মতো নন্দীগ্রামে গুলি চালাতে হবে না। কারও মাথায় লাঠি মারতে হবে না। অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোথাও তালা-চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দু'টোরই বিরুদ্ধে মানুষ। ১৪ মার্চ ২০০৭ সালের গুলি চালনারও মানুষ ঘৃণা করে। আর মমতা যেভাবে শিল্পপতিদের বলে দিয়েছিলেন, চলে যান। সেটারও মানুষ বিরোধী।'

রাজ্যে শিল্প আনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আগামিদিনে শিল্প গড়তে রাজ্যে জমি বেধে দেওয়া হবে না। বহু শিল্প প্রকল্পের কথা ইতিমধ্যেই হয়ে আছে। এবার আত্মনির্ভর হবে পশ্চিমবঙ্গ। টাটাকে রাজ্যে ফিরিয়ে আনব। সিঙ্গুরের জমি নষ্ট হয়েছে আগের সরকারের আমলে। কিন্তু এ বার তা হবে না। বিগত সরকার শুধু জমি অধিগ্রহণ করেছে কোনও কাজ হয়নি। নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা যায়। এ বার সে ভাবে শিল্প আসবে বাংলায়। রাজ্যে কেউ জমি নিয়ে রেখে দিয়েছেন কি না তা দেখা হবে।’
 

 

POST A COMMENT
Advertisement