Suvendu Adhikari 100 Days: 'দুর্গা স্কোয়াড' থেকে নারী নির্যাতনে পুলিশকে 'ফ্রি হ্যান্ড', ১০০ দিনে মহিলাদের জন্য কী কী পদক্ষেপ শুভেন্দুর?

৪মে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসে BJP সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে কেটে গিয়েছে ১০০ দিন। নারী ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা নিয়ে শুভেন্দুর নেতৃত্বাধীন সরকার কী কী করল এই ১০০ দিনে?

Advertisement
'দুর্গা স্কোয়াড' থেকে নারী নির্যাতনে পুলিশকে 'ফ্রি হ্যান্ড', ১০০ দিনে মহিলাদের জন্য কী কী পদক্ষেপ শুভেন্দুর? শুভেন্দু অধিকারী সরকারের ১০০ দিন
হাইলাইটস
  • ১০০ দিন পার করল শুভেন্দু অধিকারীর সরকার
  • মহিলাদের জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে?
  • নারী ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা নিয়ে কী ভূমিকা?

১৫ বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে ৪মে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসে BJP সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে কেটে গিয়েছে ১০০ দিন। মহিলাদের জন্য কতটা বদলে গিয়েছে রাজ্য? নারী ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা নিয়ে শুভেন্দুর নেতৃত্বাধীন সরকার কী কী করল এই ১০০ দিনে? 

সামাজিক প্রকল্প 
নারী কল্যাণে ৭৫ লক্ষ মহিলাকে 'লাখপতি দিদি' করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও স্বনিযুক্তি, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তার কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। 

নারী সুরক্ষা 
নারী সুরক্ষাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। নারীদের উপর নির্যাতন রোধে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা বা 'ফ্রি হ্যান্ড' দেওয়া হয়েছে। অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশকে কোনও রাজনৈতিক বা উপরমহলের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে প্রশাসন ও মুখ্যমন্ত্রী ঢাল হিসেবে পাশে থাকবেন। 

রাজ্যজুড়ে সমস্ত থানায় নারী ও শিশুদের সুরক্ষার জন্য সার্বক্ষণিক মহিলা হেল্প ডেস্ক চালু করা হয়েছে। মহিলা নিরাপত্তা নিশ্চিত করতে 'দুর্গা সুরক্ষা স্কোয়াড' নামে বিশেষ পেট্রল ইউনিট বা বাইক বাহিনী নামানো হয়েছে। আইনশৃঙ্খলা নিয়েও তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। 

আরজি কর মামলায় পদক্ষেপ
আরজি কর কাণ্ড নিয়ে বারবার আঙুল উঠেছে পূর্বের মমতা সরকারের বিরুদ্ধে। শুধু আরজি কর-কাণ্ড নয়, সন্দেশখালি-সহ রাজ্যের যেখানে যেখানে মহিলা নির্যাতনের অভিযোগ উঠেছে, সেই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। 

আরজি কর কাণ্ডে পুনর্তদন্তের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রমাণ লোপাট এবং বেআইনিভাবে তড়িঘড়ি দেহ দাহ করার অভিযোগ তুলে খড়দা থানায় নতুন FIR ও আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। শ্মশানে দেহ সৎকারে অনিয়ম ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একাধিক গ্রেফতারি সহ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Advertisement

শুভেন্দু অধিকারী সরকারের অধীনে দময়ন্তী সেনকে নারী নির্যাতন ও অপরাধ তদন্তের জন্য গঠিত বিশেষ কমিশনের সদস্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। নতুন সরকারের পক্ষ থেকে নারী ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিশেষ প্যানেলও তৈরি হয়েছে। 
 

 

POST A COMMENT
Advertisement