Suvendu on Posta: পোস্তায় রং না দেখে সঙ্গে সঙ্গে গ্রেফতার, শিল্পপতিদের বার্তা শুভেন্দুর

পোস্তা বাজারে ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনা ব্যবসায়ী সংগঠনের ‘অভ্যন্তরীণ বিষয়’। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যবসায়ীদের প্রতি তাঁর আশ্বাস, ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

Advertisement
পোস্তায় রং না দেখে সঙ্গে সঙ্গে গ্রেফতার, শিল্পপতিদের বার্তা শুভেন্দুরপোস্তা বাজারে ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনা ব্যবসায়ী সংগঠনের ‘অভ্যন্তরীণ বিষয়’।
হাইলাইটস
  • পোস্তা বাজারে ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনা ব্যবসায়ী সংগঠনের ‘অভ্যন্তরীণ বিষয়’।
  • ব্যবসায়ীদের প্রতি তাঁর আশ্বাস, ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে।
  • ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

পোস্তা বাজারে ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনা ব্যবসায়ী সংগঠনের ‘অভ্যন্তরীণ বিষয়’। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যবসায়ীদের প্রতি তাঁর আশ্বাস, ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। সেই কারণেই ব্যবসায়ীরাও তাঁদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।  শনিবার আলিপুর নাগরিক সমিতির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে এ কথা বলেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে শিল্প ও ব্যবসার পরিবেশ বজায় রাখাই সরকারের অগ্রাধিকার। বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে। কোনও ব্যবসায়ী বা শিল্পপতিকে ভয় দেখানো বা ব্যবসায় বাধা দেওয়ার চেষ্টা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে।' 

মুখ্যমন্ত্রী বলেন, 'দু'দিন আগে বড়বাজারে এক ব্যবসায়ীর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছিল। বাংলার সংস্কৃতির সঙ্গে এই ধরনের ঘটনা কোনও ভাবেই যায় না। তবে এটিকে রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না। এটি সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের অভ্যন্তরীণ বিষয় ছিল।'

এর পরেই পুলিশের ভূমিকার প্রশংসা করেন শুভেন্দু। জানান, ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে যাঁদের চিহ্নিত করা গিয়েছিল, তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। কোনও রাজনৈতিক ঘটনা নয় বলেও দাবি করেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'পুলিশ তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনও রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি।' তাঁর দাবি, পুলিশের পদক্ষেপে সন্তুষ্ট হয়েই ব্যবসায়ী সংগঠন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালের উপর ডিম ছোড়া এবং মারধরের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ী সংগঠন। শুক্রবার সকাল থেকে বাজার বন্ধ থাকলেও পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলে ধর্মঘট প্রত্যাহার করা হয় এবং ব্যবসা স্বাভাবিক হয়।

এই ঘটনার প্রসঙ্গ টেনেই শিল্প-বাণিজ্যের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তিনি বলেন, রাজ্যে ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্পে বিনিয়োগ বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য। তাঁর বক্তব্য, 'যাঁরা ব্যবসা করছেন, তাঁদের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করবে। আইনশৃঙ্খলার প্রশ্নে কোনও রকম আপস করা হবে না।'

Advertisement

এ দিনের বক্তৃতায় মুখ্যমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্ট-আপ, মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী রোজগার সৃষ্টির প্রকল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্য এবং কৃষিভিত্তিক শিল্পে ঋণ ও বিনিয়োগ বৃদ্ধির উপরও জোর দেন। বিশেষ করে শিক্ষিত যুবকদের কম সুদে ও জামানত ছাড়া ঋণ দেওয়ার পক্ষে সওয়াল করেন। তাঁর মতে, কর্মসংস্থান বাড়াতে ব্যবসায়ী তৈরির উপর জোর দেওয়া প্রয়োজন। 

POST A COMMENT
Advertisement