Annapurna Bhandar Form Fill Up: 'গুজবে কান দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে আমাদের লোক ফর্ম ফিলআপ করাবেন,' অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী বললেন শুভেন্দু?

৩ জুন মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম ধাপের ৩ হাজার টাকা। ১১-১২ পাতার ফর্ম নিয়ে যাঁরা নাজেহাল হচ্ছেন, শনিবার তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন, প্রশাসনের লোক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলআপ করাবেন।

Advertisement
 'গুজবে কান দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে আমাদের লোক ফর্ম ফিলআপ করাবেন,' অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী বললেন শুভেন্দু?শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • ৩ জুন মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম ধাপের ৩ হাজার টাকা
  • প্রশাসনের লোক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলআপ করাবেন
  • গুজবে কান দিতে নিষেধ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

বুধবার, ৩ জুন মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম ধাপের ৩ হাজার টাকা। ২ জুন পর্যন্ত যাঁরা এই প্রকল্পের ফর্ম ফিলআপ করে জমা করবেন, তাঁদের নথি যাচাই করে ৩ হাজার টাকা করে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে ১১-১২ পাতার ফর্ম নিয়ে যাঁরা নাজেহাল হচ্ছেন, শনিবার তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
শুভেন্দু অধিকারী বলেন, 'ইতিমধ্যেই অন্নপূর্ণায় যোজনায় নাম নথিভুক্ত করা শুরু করেছি আমরা। তার প্রথম পর্যায়ে বুধবার ৩ হাজার টাকা করে ট্রান্সফার করা শুরু করব। কেউ বিচলিত হবেন না। যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবেন। তাঁরাই ফর্ম ফিলআপ করে আনবে। এতটুকু বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না। আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছক। কিন্তু আমরা চাই না কোনও অ-ভারতীয়ের হাতে এই টাকা যাক। পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক, তা আমরা চাই না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে সকল পুরুষরা পাচ্ছিলেন, তারা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। এই সরকার ডিসপ্লিন মেনে কাজ করবে। প্রকৃত প্রাপক যাঁরা, তাঁদের খুঁজে বের করে তাঁদের হাতে আমাদের সংকল্প পত্রের প্রতিটা প্রতিশ্রুতি পৌঁছে দেওয়া হবে।'

১১-১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ করতে গিয়ে নাকানি-চোবানি খাচ্ছেন অধিকাংশ মহিলা। ফর্ম দেখে কার্যত ভিড়মি খাচ্ছেন অনেকে। কেউ কেউ বলছেন, ৩ হাজার টাকার জন্য বাড়ির হাঁড়ির খবরও নিয়ে নিচ্ছে সরকার! এর মাঝেই স্পষ্ট বার্তা এল মুখ্যমন্ত্রীর তরফে। 

 

POST A COMMENT
Advertisement