হাসপাতালে মীরাকে দেখে কেন কেঁদে ফেললেন শুভেন্দু? কেমন আছেন বুদ্ধ-জায়া

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ। পেটে ব্যথা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
হাসপাতালে মীরাকে দেখে কেন কেঁদে ফেললেন শুভেন্দু? কেমন আছেন বুদ্ধ-জায়া হাসপাতালে মীরাকে দেখে কেন কেঁদে ফেললেন শুভেন্দু

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য অসুস্থ। পেটে ব্যথা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর স্বাস্থ্য নিয়ে  চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

 সূত্রের খবর, মীরা ভট্টাচার্যের চিকিৎসার ক্ষেত্রে কোনও ধরনের সাহায্যের প্রয়োজন হলে তাঁকে জানাতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন শুভেন্দু। প্রসঙ্গত, প্রচণ্ড পেটের ব্যথার কারণে বৃহস্পতিবার, ২১ অগাস্ট মীরা ভট্টাচার্যকে  কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে।

মীরা ভট্টাচার্যের বয়স ৭৬ বছর। হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত দু’সপ্তাহ ধরে তাঁর মাঝেমধ্যে তীব্র পেটের ব্যথা হচ্ছিল। সেই সমস্যা নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ উডল্যান্ডসে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় রাত ৮টা পর্যন্ত হাসপাতালেই ছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রে খবর, মীরা ভট্টাচার্যের  শারীরিক সমস্যা ও চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন শুভেন্দু। প্রয়োজন হলে চিকিৎসার ক্ষেত্রে সরকারের তরফে সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। 

 হাসপাতালে সূত্রে জানা যাচ্ছে, আপাতত, স্থীতিশীল আছেন মীরা ভট্টাচার্য। আর তিনি সুস্থ রয়েছেন শুনে মুখ্যমন্ত্রীর চোখে আনন্দাশ্রু। হাত জোর করে মীরাদেবীর থেকে  আর্শীবাদও নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। প্রসঙ্গত, বাংলায় বিজেপি সরকার আসার পর রাজ্যের বিভিন্ন জনমুখী কাজ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন  প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। এদিকে ক্ষমতায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর নিরাপত্তা ফিরিয়ে দেন শুভেন্দু অধিকারী।  
 

POST A COMMENT
Advertisement