বসন্তেই 'পুজোর বাতাস', টালা প্রত্যয়ে ২০২৬-এ পুজোর থিম কী?

দুর্গাপুজোর বাকি এখনও প্রায় ২২৪ দিন। এরইমধ্যে পুজোর থিম ঘোষণা করল টালা প্রত্যয়। গত মঙ্গলবার, ৩ মার্চ শুভ দোলযাত্রা উপলক্ষে থিমের নাম ব্যানার উন্মোচন করা হয়।

Advertisement
বসন্তেই 'পুজোর বাতাস', টালা প্রত্যয়ে ২০২৬-এ পুজোর থিম কী?টালা প্রত্যয়ে ২০২৬-এ পুজোর থিম কী?
হাইলাইটস
  • দুর্গাপুজোর বাকি এখনও প্রায় ২২৪ দিন।
  • পুজোর থিম ঘোষণা করল টালা প্রত্যয়।
  • এই বছর ১০১তম বর্ষে টালা প্রত্যয়ের পুজোর থিম 'বাতাস...'।

দুর্গাপুজোর বাকি এখনও প্রায় ২২৪ দিন। এরইমধ্যে পুজোর থিম ঘোষণা করল টালা প্রত্যয়। গত মঙ্গলবার, ৩ মার্চ শুভ দোলযাত্রা উপলক্ষে থিমের নাম ব্যানার উন্মোচন করা হয়। এই বছর ১০১তম বর্ষে টালা প্রত্যয়ের পুজোর থিম 'বাতাস...'। 

এই থিমের অর্থ কী?

২০২৫ সালের  টালা প্রত্যয়ের শিল্পী ছিলেন ভবতোষ সুতোর। থিম ব্যানারে উল্লেখ করা হয়েছে এই বছরও তিনিই শিল্পী থাকছেন।  থিম বাতাস-এর অর্থ কী? এপ্রসঙ্গে বলতে গিয়ে টালা প্রত্যয়ের শিল্পী বলেন, "বাতাস অনেক রকমের হয়। বাতাস অনেক রকম হিসেবে ভাবা যেতে পারে। বাতাস ঝড়েরও প্রতিরূপ। ২০২৬-এর টালা প্রত্যয়ের দুর্গাপুজো এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে আনবে।"

জানা গিয়েছে, টালা প্রত্যয়ের পুজোর কাজ শুরু হয়ে গিয়েছে। গতবছরের কিছু জিনিস খোলা হচ্ছে ও নতুন জিনিসও গড়া হচ্ছে। এ প্রসঙ্গে শিল্পী ভবতোষ সুতোর বলেন, "ভাঙা ও গড়ার প্রক্রিয়া একইসঙ্গে চলছে। আগামী দিন দশেকের মধ্যেই প্রতিমার কাজও শুরু হয়ে যাবে।"  এই বছর শিল্পীর স্টুডিওতেই প্রতিমা তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

১০০তম বছরে টালা প্রত্যয়ের পুজোর থিম কী ছিল?

এর আগে ২০২৫ সালে  টালা প্রত্যয়ের পুজোর থিম ছিল বীজ অঙ্গন। এই থিম ভাবনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। থিমের নামকরণও করেচিলেন তিনিই। এমনকী লিখেছিলেন টালা প্রত্যয়ের এ বছরের থিম সংও। 


 

POST A COMMENT
Advertisement