Tala Water Pipe Burst: টালার পাইপ মেরামত চলছে, আজ কোন কোন এলাকায় জলসঙ্কটের আশঙ্কা?

টালার জলের পাইপ ফেটে আচমকা বিপত্তি ঘটেছে। জলমগ্ন রয়েছে বিস্তীর্ণ এলাকা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে কলকাতা পুরসভা। তবে মঙ্গলবারও বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধের আশঙ্কা। জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর জারি করেছে কলকাতা পুরসভা।

Advertisement
 টালার পাইপ মেরামত চলছে, আজ কোন কোন এলাকায় জলসঙ্কটের আশঙ্কা? টালা জলেপ পাইপ ফেটে বিপত্তি
হাইলাইটস
  • টালার জলের পাইপ ফেটে আচমকা বিপত্তি
  • বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধের আশঙ্কা
  • জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর জারি করেছে কলকাতা পুরসভা

টালার জলের পাইপ ফেটে আচমকা বিপত্তি ঘটেছে। জলমগ্ন রয়েছে বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও জল হাঁটু সমান ছিল তো কোথাও আবার বিপদ এড়াতে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে কলকাতা পুরসভা। তবে মঙ্গলবারও বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধের আশঙ্কা রয়েছে। 

কী ভাবে ফাটল পাইপ? 
 সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেলগেট সংলগ্ন টালা ব্রিজের ঠিক নীচে হঠাৎই বিকট শব্দে ফেটে যায় ভূগর্ভস্থ একটি প্রধান পাইপলাইন। এর ফলে হু হু করে জল বের হতে থাকে। টালা রেল ইয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া ব্রিটিশ আমলের প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের এই পুরনো পাইপটির মাধ্যমেই টালা জলাধার থেকে শহরের বিভিন্ন প্রান্তে পানীয় জল সরবরাহ হয়।  ফলে পাইপ ফেটে যাওয়ায় পানীয় জলের সঙ্কটের আশঙ্কা দেখা দেয়। বনমালী সরকার স্ট্রিট-সহ আশপাশের একাধিক এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হতে পারে তা অনুমান করেই দ্রুত বনমালী সরকার স্ট্রিটের বিদ্যুৎ সংযোগ সাময়িক ভাবে বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। বিদ্যুৎহীন ও জলবন্দি অবস্থায় কার্যত দিশাহারা হয়ে পড়েন স্থানীয়েরা। 

উল্লেখ্য, সোমবার অক্লান্ত পরিশ্রমের পর পুরসভার তরফে জানানো হয়েছে, প্রায় সব জায়গা থেকেই জল নামানো সম্ভব হয়েছে।  ফিরে এসেছে বিদ্যুৎও। জল নামায় এবং বিদ্যুৎ সংযোগ ফিরে আসায় কিছু স্বস্তি ফিরেছে তবে পানীয় জলসঙ্কটের আশঙ্কা রয়েই গিয়েছে।

কোন কোন এলাকায় জলসঙ্কট?
পুরসভার তালিকা অনুযায়ী, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট চত্বর, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা এলাকায় পানীয় জলের পরিষেবা বিঘ্নিত হতে পারে। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত পানীয় জল সঙ্কটের তেমন বড় কোনও খবর পাওয়া যায়নি। তবে কোথাও কোথাও পানীয় জলের প্রবাহ তুলনামূলক কম বলেই দাবি স্থানীয়দের।

পুরসভার মতে, মেরামতির কাজ শেষ করতে পরিস্থিতি স্বাভাবিক হতে দু’-এক দিন সময় লাগবে। পাইপলাইন মেরামত করে পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পুর প্রশাসন। যদিও শহরবাসীর একাংশের আশঙ্কা, পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে পুরসভার অনুমানের থেকেও বেশি সময় লাগতে পারে। সেই কারণে শহরের বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের জলকষ্টের মুখে পড়ার আশঙ্কা থাকছে।

Advertisement

পাইপ ফেটে রেললাইনে জল জমে যাওয়ায় রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে। কলকাতা স্টেশন সংলগ্ন স্টেবল ইয়ার্ড লাইন এবং চক্ররেলের লাইনে জল জমে যায়। তার ফলে সোমবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। মঙ্গলবারও ওই অংশের রেল পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা। তাই আগেভাগেই বিজ্ঞপ্তি দিয়ে কিছু ট্রেন বাতিল এবং রুট সংক্ষিপ্ত করার কথা জানিয়েছে পূর্ব রেল। টালা বিপর্যয়ের কারণে মঙ্গলবার মাঝেরহাট-বারাসত, বারাসত-মাঝেরহাট, দত্তপুকুর-মাঝেরহাট লোকাল বাতিল করা হয়েছে। এ ছাড়াও, কিছু ট্রেনের যাত্রাপথ কলকাতা স্টেশনের পথ না ধরে দমদম থেকে শিয়ালদহের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কয়েকটি ট্রেন বারাসত পর্যন্ত চলবে। কয়েকটি ট্রেনের যাত্রা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। 

এমার্জেন্সি হেল্পলাইন
অতিরিক্ত জলসঙ্কটে কলকাতা পুরসভার তরফে জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বর জারি করেছে কলকাতা পুরসভা। 0332286-1212/1313/1414 কিংবা 9830324330 নম্বরে ফোন করতে পারেন বাসিন্দারা। 

 

POST A COMMENT
Advertisement