Taratala Godown Collapse: তারাতলায় গুদাম ভাঙার ঘটনায় গ্রেফতার ৩, কাদের ধরল পুলিশ?

তারাতলায় নির্মীয়মান কাঠামো ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের সংখ্যা অন্তত ৫। আরও অনেকের আটকে থাকার আশঙ্কা।

Advertisement
তারাতলায় গুদাম ভাঙার ঘটনায় গ্রেফতার ৩, কাদের ধরল পুলিশ?তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৩।
হাইলাইটস
  • তারাতলায় রাত পর্যন্ত চলছে উদ্ধারকাজ।
  • এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫।

কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত চলছে উদ্ধারকাজ। ১০ ঘণ্টা পার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, সবাইকে না বাঁচানো পর্যন্ত উদ্ধারকাজ শেষ হবে না।

কলকাতা পুলিশ সূত্রের খবর, শ্রমিক সরবরাহকারী মহম্মদ আতাউল এবং সুভাষ সরকারকে পাকড়াও করা হয়েছে। গ্রেফতার সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজারও। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলার মাঝেই এই গ্রেফতারির ঘটনা। 

সকালে ঢালাইয়ের কাজ চলার সময় আচমকাই কাঠামোটি ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন শ্রমিক আহত। আরও অনেকের আটকে থাকার আশঙ্কা। নির্মাণকাজের নিরাপত্তা ও নিয়মবিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ দিন বিকেলে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁর বক্তব্য, ত্রুটিপূর্ণ প্ল্যানে অনুমোদন দিয়েছিল পুরসভা। সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন,'কলকাতা পুরসভা থেকে ব্লিডিংপ্ল্যান অনুমোদন দেওয়া হয়েছিল ২০২৬ সালের ১৭ জানুয়ারি। কী কী আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেটা কাল বলব। কলকাতার পুরসভার ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে জানিয়েছেন, এটা ত্রুটিপূর্ণ প্ল্যান'।

POST A COMMENT
Advertisement