তারাতলায় স্তূপের নীচে পরিচিত কেউ আটকে? নবান্নের কন্ট্রোল রুম নম্বর রইল

তারাতলায় ব্রেসব্রিজের কাছে নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ ভেঙে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। নবান্নের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। কোনও প্রিয়জন বা পরিচিত কেউ আটকে থাকলে এই হেল্পলাইন নম্বরে ফোন করে খোঁজ নিতে পারবেন পরিবারের লোকেরা।

Advertisement
তারাতলায় স্তূপের নীচে পরিচিত কেউ আটকে? নবান্নের কন্ট্রোল রুম নম্বর রইলতারাতলায় গোডাউন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, কন্ট্রোলরুম চালু করল নবান্ন
হাইলাইটস
  • তারাতলায় ব্রেস ব্রিজের কাছে নির্মীয়মাণ গোডাউনের লোহার ছাদ ভেঙে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা।
  • দুর্ঘটনার সময়, ওই গোডাউনের ভিতরেই ছিলেন শ্রমিকেরা।
  • এরমধ্যে অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ফের ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়। বুধবার দুপুরে তারাতলায় ব্রেসব্রিজের কাছে নির্মীয়মাণ তিনতলা গোডাউনের লোহার ছাদ ভেঙে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়, ওই গোডাউনের ভিতরেই ছিলেন শ্রমিকেরা। তিন তলা থেকে পুরো ছাদটা নীচে ভেঙে পড়ার ফলে প্রায় ৫০ জন শ্রমিক ভিতরে আটকে গিয়েছে বলে দাবি। এরমধ্যে অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

দুর্ঘটনার পরেই ছুটে যান স্থানীয়রা। কিন্তু ব্যাপক ভারী ভারী বিম ভেঙে পড়ায় উদ্ধারকাজে সুবিধা করতে পারেননি তাঁরা। তবে তৎক্ষণাৎ ভাবে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে প্রশাসনও। গ্যাস কাটার, ক্রেন এনে শুরু করা হয়েছে উদ্ধার কাজ। উন্নতমানের ক্রেন আনার কাজও চলছে।

অন্যদিকে, নবান্নের তরফেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। কোনও প্রিয়জন বা পরিচিত কেউ আটকে থাকলে এই হেল্পলাইন নম্বরে ফোন করে খোঁজ নিতে পারবেন পরিবারের লোকেরা।

যে নম্বরগুলি শেয়ার করা হয়েছে, সেগুলি হল - 1070, 8697981070, 033 22143526, 033 22535185 ।

উদ্ধারকার্য চলছে জোরকদমে

ঘটনাস্থলের নানা ছবি ও ভিডিও থেকে দেখা যাচ্ছে,  লোহার বড় বড় বিম সমেত ভেঙে পড়েছে গোডাউনটি। গ্য়াস কাটার দিয়ে লোহার বিমা কাটার চেষ্টা চলছে। লোহার বিম কেটে আটকে পড়াদের উদ্ধার করার কাজ চলছে। ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পড়েছে একাধিক অ্যাম্বুল্যান্সও। ভিতর থেকে প্রাথমিক ভাবে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ছবিও সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে। 

দুপুর ২টোর মধ্যে ঘটনাস্থলে এসে গিয়েছে আধুনিক জেসিবিও। একটি সূত্রে জানা গিয়েছে, আটকে পড়াদের প্রাণ বাঁচানোর জন্য ইতিমধ্যেই সেনাকে উদ্ধারকাজে নামানো হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, ভিতরে কতজন আটকে পড়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ধ্বংসস্তুপের ভিতর থেকে অনেকের সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন অপর এক শ্রমিক।

বিজেপি নেতা রাকেশ সিংয়ের দাবি, কম করে ৩ থেকে ৪ জনের মৃত্যু হয়েছে। যদিও বহু মানুষ আটকে। ফলে কত মৃত্যু, বা কারা বেঁচে রয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না। ইতিমধ্যেই মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও মন্ত্রী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে রয়েছেন। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement