ফাইল ছবি।পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট পেলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ও প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তথাগত রায়। আঘাত কতটা গুরুতর তা এখনও জানা যায়নি হাসপাতালের তরফ থেকে।
রবিবার সন্ধেয় একটি টুইটে তিনি লিখেছেন, ‘'সকলকে জানিয়ে রাখি, রবিবার সকালে পড়ে গিয়েছিলাম। শিরদাঁড়ায় চিড় ধরেছে। হাসপাতালে ভর্তি রয়েছি।’' তিনি জানিয়েছেন, ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তথাগত চোট পাওয়ায় তাঁরই টুইটে কমেন্ট করে দুঃখ প্রকাশ করেছেন অনেকে। তাঁর দ্রুত সুস্থতাও কামনা করেছেন বহু টুইটার ব্যবহারকারী। রাজ্য–রাজনীতির নেতা–নেত্রীরা আজ, সোমবার তাঁকে দেখতে যাবেন বলে সূ্ত্রের খবর।
For general information: I had a bad fall this morning and sustained a spine fracture. Now hospitalised at AMRI, Dhakuria.
— Tathagata Roy (@tathagata2) February 19, 2023
উল্লেখ্য, তথাগত রায়ের টুইট মানেই বিতর্ক। তিনিই একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের কারণ হিসাবে প্রথম তুলে এনেছিলেন কামিনী কাঞ্চনের তত্ত্ব। কেডিএসএ নামকরণ তাঁরই। আবার শহরের নটীরা থেকে জলকেলি মন্তব্য করে বিতর্কও তৈরি করেছিলেন তিনি। সেই নেতাই টুইটে জানালেন হাসপাতালে ভর্তির কথা। তবে তিনি কতটা সুস্থ হয়ে উঠেছেন এবং কবে বাড়ি ফিরবেন তা শীঘ্রই জানাবে বেসরকারি হাসপাতাল
আরও পড়ুন-'আমার আদর্শ মামা নয়, দাদু,' BJP-তে গিয়ে কমল গুহকে স্মরণ উদয়নের ভাগ্নির