ভিক্টোরিয়া পৌঁছে গেল TBM 'দুর্গা', জোকা-এসপ্ল্যানেড মেট্রোয় বড় অগ্রগতি

কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড (পার্পল লাইন) প্রকল্পে বড় সাফল্য মিলল। অত্যাধুনিক টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ সফলভাবে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননের কাজ শেষ করেছে। এর ফলে পার্পল লাইনের গুরুত্বপূর্ণ অংশের নির্মাণকাজে নতুন গতি এল।

Advertisement
ভিক্টোরিয়া পৌঁছে গেল TBM 'দুর্গা', জোকা-এসপ্ল্যানেড মেট্রোয় বড় অগ্রগতিটিবিএম দুর্গা।-ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড (পার্পল লাইন) প্রকল্পে বড় সাফল্য মিলল।
  • অত্যাধুনিক টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ সফলভাবে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননের কাজ শেষ করেছে।

কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড (পার্পল লাইন) প্রকল্পে বড় সাফল্য মিলল। অত্যাধুনিক টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ সফলভাবে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত প্রথম পর্যায়ের ভূগর্ভস্থ সুড়ঙ্গ খননের কাজ শেষ করেছে। এর ফলে পার্পল লাইনের গুরুত্বপূর্ণ অংশের নির্মাণকাজে নতুন গতি এল।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত প্রায় ২.৬৫ কিলোমিটার দীর্ঘ যুগ্ম (টুইন টিউব) সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে রয়েছে চেন্নাই থেকে আনা দুটি অত্যাধুনিক টিবিএম, ‘দুর্গা’ এবং ‘দিব্যা’।

প্রায় ৯০ থেকে ৯৫ মিটার লম্বা এবং ৬০০ থেকে ৬৫০ টন ওজনের এই মেশিনগুলি বিশেষভাবে কলকাতার ভূগর্ভস্থ মাটির বৈশিষ্ট্য মাথায় রেখে তৈরি করা হয়েছে। প্রতি মিনিটে প্রায় ৮০ মিলিমিটার গতিতে মাটি কেটে এগিয়ে যেতে পারে এগুলি।

বর্তমানে প্রায় ১৭ মিটার গভীরে সুড়ঙ্গ খননের কাজ চলছে। ‘দুর্গা’ পার্ক স্ট্রিট তথা এসপ্ল্যানেডের দিকে এগোচ্ছে, আর ‘দিব্যা’ জোকামুখী সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে রয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের আশা, ‘দুর্গা’-র অংশের সুড়ঙ্গ খননের কাজ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে। অন্যদিকে, ‘দিব্যা’-র ব্রেকথ্রু হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৭ সালের মার্চ মাসে।

অত্যাধুনিক প্রযুক্তিতে নিরাপদ সুড়ঙ্গ নির্মাণ
মেট্রো আধিকারিকদের মতে, কলকাতার নরম মাটিতে নিরাপদে সুড়ঙ্গ খননের জন্য টিবিএমগুলিতে একাধিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইনফ্লেটেবল সিল, প্রেসার ট্রান্সডিউসার এবং টেল স্কিন গ্রিস (TSG) ব্যবস্থা, যা খননের সময় মাটির চাপ নিয়ন্ত্রণ করে ধসের ঝুঁকি কমায়। অতিরিক্ত নিরাপত্তার জন্য ব্যাকআপ টিএসজি পাম্পও রাখা হয়েছে।

চিংড়িঘাটা প্রকল্পেও জোরকদমে কাজ
এদিকে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজও দ্রুত এগোচ্ছে। দীর্ঘদিন প্রশাসনিক জটিলতায় আটকে থাকার পর প্রয়োজনীয় অনুমোদন মেলায় নির্মাণকাজে গতি এসেছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে দুটি ধাপে রেললাইন সংযোগের গুরুত্বপূর্ণ কাজ শেষ করা হয়েছে, যা প্রকল্পের অগ্রগতিতে উল্লেখযোগ্য মাইলফলক।

মেট্রো আধিকারিকদের মতে, ‘দুর্গা’ ও ‘দিব্যা’-র দ্রুত অগ্রগতির ফলে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ এখন অনেকটাই এগিয়ে গিয়েছে। নির্ধারিত সময়সূচি বজায় থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই এই গুরুত্বপূর্ণ করিডরে মেট্রো পরিষেবা চালুর পথ আরও সুগম হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement