Winter Update: ২-৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস, কালীপুজোর পরই আবহাওয়ায় বিরাট বদল

ভোরের দিকে শিরশিরানি ভাব ইঙ্গিত দিচ্ছে পারদ পতনের। তবে কি এবার শীতকে স্বাগত জানানোর পালা? আলিপুর আবহাওয়া দফতর জানান দিচ্ছে, ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। কালীপুজোর পর থেকেই বিরাট হাওয়া বদল।

Advertisement
২-৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস, কালীপুজোর পরই আবহাওয়ায় বিরাট বদলআবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • ভোরের দিকে শিরশিরানি ভাব
  • শীতকে স্বাগত জানানোর পালা?
  • কালীপুজোর পর থেকেই বিরাট হাওয়া বদল

ভোরের দিকে শিরশিরানি ভাব ইঙ্গিত দিচ্ছে পারদ পতনের। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন ভাবে কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কি এবার শীতকে স্বাগত জানানোর পালা? 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস,  ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তবে, কালীপুজোর পরই আবহাওয়ার  বিরাট পরিবর্তন হতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথায়ও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত কোনও জেলাতেই বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। শনিবারের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সোমবার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

কলকাতায় পারদ পতন 
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। 

 

POST A COMMENT
Advertisement