Dol Purnima Weather: মার্চেই চড়চড় করে বাড়বে তাপমাত্রা, দোলে কেমন থাকবে আবহাওয়া?

দোল পূর্ণিমায় প্যাচপ্যাচে গরমেই কাটাবে রাজ্যবাসী? বৃষ্টির সম্ভাবনা কি আর আছে রাজ্যে? জেনে নিন আবহাওয়া দফতরের লেটেস্ট ওয়েদার আপডেট...

Advertisement
মার্চেই চড়চড় করে বাড়বে তাপমাত্রা, দোলে কেমন থাকবে আবহাওয়া?দোলে কেমন থাকবে আবহাওয়া?
হাইলাইটস
  • দোলে প্যাচপ্যাচে গরম?
  • বৃষ্টির সম্ভাবনা কতটা?
  • মার্চে কেমন থাকবে আবহাওয়া?

ক্ষণিকের বৃষ্টিতে কিছুটা হলেও ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি মিলেছিল। তবে তার রেশ বেশিক্ষণ রইল না। ফেব্রুয়ারির শেষলগ্নে এসে গলদঘর্ম দশা হচ্ছে রাজ্যবাসীর। আগামী কয়েকদিন আবহাওয়ার আর তেমন কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বসন্ত উৎসবেও পারদ পতন হচ্ছে না বঙ্গে। দোল পূর্ণিমা কাটবে গরমেই। 

দোলে কেমন থাকবে আবহাওয়া?
মার্চের শুরু থেকেই পারদ ঊর্ধ্বমুখী হবে গোটা রাজ্যে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতি, শুক্র, শনি আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন না হলেও মার্চের ১ তারিখ, রবিবার থেকেই তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা। 

উত্তরবঙ্গেও আগামী ২-৩ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। পরবর্তী সময়ে উত্তরের রাজ্যগুলিতেও ২-৩ ডিগ্রি পারদ চড়তে পারে। দার্জিলিং, কালিম্পয়ের পার্বত্য এলাকায় হাল্কা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

নিম্নচাপের গতিবিধি
হাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। শুক্রবারের মধ্যে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ করে অবস্থান করবে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে যেটি ওড়িশার উপর দিয়ে বয়ে গিয়েছে। উত্তরাখণ্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। 

বৃষ্টি হবে? 
তবে এর কোনওটিরই প্রভাব বাংলায় তেমন ভাবে দেখা যাবে না। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের আকাশ আপাতত পরিষ্কারই থাকবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৩ শতাংশ। 

 

POST A COMMENT
Advertisement