TMC Money Laundering Case: নিজেদের টাকায় কেনা লাক্সারি জেট, চপার নিজেরাই ভাড়ায় নিত TMC? 'ধাঁধা'য় ED-ও

ইডি বিবৃতিতে জানাচ্ছে, কেয়ারওয়েল অ্যাভিয়েশন ও তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১৬০ কোটি টাকার লেনদেন চলেছে। সংস্থাটি এরপর আরও একটি সদ্য গঠিত সংস্থার কাছে ৮২.৯৬ কোটি টাকা স্থানান্তর করে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা টাকায় একটি বিলাসবহুল প্রাইভেট জেট Embraer 600 ও একটি অগাস্টা ১০৯ এসপি চপার কেনা হয়। যার আনুমানিক টাকার অঙ্ক ১১২ কোটি। 

Advertisement
নিজেদের টাকায় কেনা লাক্সারি জেট, চপার নিজেরাই ভাড়ায় নিত TMC? 'ধাঁধা'য় ED-ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • এই সংস্থাটি ২০২১ সালের সেপ্টেম্বরে তৈরি
  • ১১২ কোটি টাকা কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অ্যাকাউন্টে
  • তাহলে নিজেদের তৈরি করা সংস্থা থেকেই এয়ারক্রাফ্ট ভাড়া নিত তৃণমূল? 

তৃণমূল কংগ্রেস কি একটি লাক্সারি জেট এবং একটি হেলিকপ্টার কেনার জন্য অর্থ জুগিয়েছিল, শুধুমাত্র পরে সেই একই এয়ারক্রাফ্টগুলি ভাড়ায় ব্যবহারের জন্য ফের নেওয়ার উদ্দেশ্যে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে আর্থিক তছরুপের তদন্তে নেমে এই প্রশ্নটাই ধাঁধা হয়ে দাঁড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) কাছে। 

এই সংস্থাটি ২০২১ সালের সেপ্টেম্বরে তৈরি

তাত্‍পর্যপূর্ণ বিষয় হল, এই প্রথম কোনও একটি রাজনৈতিক দলের তহবিলের তছরুপের অভিযোগের তদন্ত করছে ইডি। এর আগে AAP-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত করেছিল ইডি, কিন্তু তা ছিল দিল্লি আবগারি দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে। সম্প্রতি কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে কলকাতার একটি সংস্থায় অভিযান চালায় ইডি। এরা মূলত অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট সংস্থা। দেখা গিয়েছে, এই সংস্থাটি ২০২১ সালের সেপ্টেম্বরে তৈরি হয়েছে। ওই বছরেই আবার পশ্চিমবঙ্গে তৃতীবারের জন্য ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। 

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিবৃতি
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিবৃতি

১১২ কোটি টাকা কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অ্যাকাউন্টে

ইডি বিবৃতিতে জানাচ্ছে, কেয়ারওয়েল অ্যাভিয়েশন ও তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রায় ১৬০ কোটি টাকার লেনদেন চলেছে। সংস্থাটি এরপর আরও একটি সদ্য গঠিত সংস্থার কাছে ৮২.৯৬ কোটি টাকা স্থানান্তর করে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা টাকায় একটি বিলাসবহুল প্রাইভেট জেট Embraer 600 ও একটি অগাস্টা ১০৯ এসপি চপার কেনা হয়। যার আনুমানিক টাকার অঙ্ক ১১২ কোটি। 

Embraer 600 লাক্সারি বিমানের অন্দরমহল
Embraer 600 লাক্সারি বিমানের অন্দরমহল

Embraer Legacy 600 হল একটি মাঝারি সাইজের লাক্সারি বিজনেস জেট, ব্রাজিলের Embraer কোম্পানি তৈরি করে। এই বিমানের সিটকে একেবারে রাজকীয় বিছানায় পরিণত করা যায়। বিমানের ভিতরটি একটি ছোটখাটো প্রাসাদ। অন্যদিকে Agusta 109 SP হেলিকপ্টার হল একটি হাইস্পিড চপার। ডাবল ইঞ্জিনের এই VIP হেলিকপ্টার ইতালির সংস্থা লিওনার্দো তৈরি করে, আগে যে সংস্থার নাম ছিল অগাস্টাওয়েস্টল্যান্ড। ইডি তদন্তে জানতে পেরেছে,২০২৩ সালে কেম্যান দ্বীপপুঞ্জ-ভিত্তিক একটি সংস্থার কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল অগাস্টাওয়েস্টল্যান্ড হেলিকপ্টারটি কেনার জন্য। ব্রিটিশ ওভারসিজ টেরিটরি কেম্যান দ্বীপপুঞ্জ বিশ্বজুড়ে অফশোর সংস্থাগুলির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

Advertisement

অগুস্তা হেলিকপ্টার
অগুস্তা হেলিকপ্টার

তাহলে নিজেদের তৈরি করা সংস্থা থেকেই এয়ারক্রাফ্ট ভাড়া নিত তৃণমূল? 

এখানেই মামলাটি ইন্টারেস্টিং। ইডি-কে ভাবাচ্ছে। ওই হেলিকপ্টার ও লাক্সারি বিমান তৃণমূল কংগ্রেস ভাড়া ও লিজে নিয়েছিল। আবার তৃণমূল কংগ্রেসে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা টাকাতেই কেয়ারওয়েল অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট কিনেছে। বিষয়টা এই রকম, কেউ একটি গাড়ি কিনল নিজের টাকায়, তারপর ওই গাড়ি চালাতে ভাড়াও গুনছে সে। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, কেয়ারওয়েল অ্যাভিয়েশন নামক সংস্থাটি VVIP-দের চার্টার বিমান সার্ভিস দিত, সেই তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইডি বিবৃতিতে লিখছে, 'এই এমব্রেয়ার ৬০০ বিমান এবং অগাস্টা হেলিকপ্টারটি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কাছেই ভাড়ায় দেওয়া হয়, যদিও সেগুলি কেনা হয়েছিল দলের তহবিলের অর্থে। এরপর বিমান ব্যবহারের অজুহাতে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করা হয়।'

POST A COMMENT
Advertisement