Debangshu Bhattacharya: বাগদান হতেই দেবাংশুর দুয়ারে কার্তিক, গ্রহণ করেই বিশাল মেন্যুর লিস্টও টাঙালেন! এগুলিই খাওয়াবেন?

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তিনি 'এনগেজড' স্ট্যাটাস দিতেই নানা মহলে শুরু হয়ে যায় চর্চা। কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। রবিবার বাগদান সেরেছেন তিনি। উত্তরপাড়ার বাসিন্দা পেশায় বিমানসেবিকা মেঘনা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন দেবাংশু। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসার কথা দেবাংশু ভট্টাচার্যের। তার আগেই অবশ্য কার্তিক চলে এলেন দেবাংশুর বাড়িতে। যা নিয়ে স্বয়ং পোস্ট করেছেন তৃণমূলের এই যুব নেতা।

Advertisement
বাগদান হতেই দেবাংশুর দুয়ারে কার্তিক, গ্রহণ করেই বিশাল মেন্যুর লিস্টও টাঙালেন! এগুলিই খাওয়াবেন?বিয়ের আগেই কার্তিক এল বাড়িতে

 জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন  তৃণমূলের  যুবনেতা দেবাংশু ভট্টাচার্য।  সোশ্যাল মিডিয়ায় তিনি 'এনগেজড' স্ট্যাটাস দিতেই নানা মহলে শুরু হয়ে যায় চর্চা।  কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। রবিবার বাগদান সেরেছেন তিনি।  উত্তরপাড়ার বাসিন্দা পেশায় বিমানসেবিকা মেঘনা শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন দেবাংশু।  আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসার কথা দেবাংশু ভট্টাচার্যের। তার আগেই অবশ্য কার্তিক চলে এলেন দেবাংশুর বাড়িতে। যা নিয়ে স্বয়ং পোস্ট করেছেন তৃণমূলের এই যুব নেতা।

মঙ্গলবার কার্তিক পুজো পালিত হচ্ছে। আর এদিন সকালে একটি পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য।  সেখানে দেখা যাচ্ছে  কার্তিকের মূর্তি। সঙ্গে একটি চিঠিও দেওয়া হয়েছে। সেখানে আবার লেখা ‘প্রিয় বাবা দেবাংশু তোমার আর মায়ের বিয়ের কথা শুনেই আমি আসব পাকাপাকি করলাম।’ এছাড়া কী কী খাওয়াতে হবে, তার মধ্যে কাবাব, পোলাও, মাংস, চাটনি ইত্যাদি মেনুও রয়েছে সেখানে। তারপর আবার ওই চিঠিতেই লেখা, ‘জানি তুমি প্রচণ্ড কিপটে, তাই বলে আবার কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করো না…।’

 

এই চিঠির জবাব দিয়েছেন  দেবাংশু। জানিয়েছেন ঠাকুর তিনি গ্রহণ করেছেন। তবে প্রশ্নে রেখেছেন, 'বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো?’ এই ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করে মজার ছলেই দেবাংশু প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর কথায়, 'যারাই করেছেন, তাঁদের বলি, আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ!' এরপরই দেবাংশুর বক্তব্য, 'যাই হোক, প্রভু এসেছেন যখন, তাঁকে সপরিবারে সাদরে গ্রহণ করলাম।' দেবাংশুর বক্তব্য, সিসিটিভিতে তিনি দেখেছেন, রাত্রি সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরে দু’জন এসে এই ঠাকুর ফেলে গিয়েছেন।

প্রসঙ্গত, আজ কার্তিক পুজো। নতুন বিবাহিত দম্পতিদের ঘরে মূলত কার্তিক প্রতিমা ফেলা হয় পুজোর জন্য। এ প্রথা বহু দিন ধরেই চলে আসছে বাঙালিদের মধ্যে। মূলত, সন্তান লাভের জন্যই কার্তিক পুজো করা হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেবাংশু  মেঘনার  চার হাত এক হতে চলেছে বলে এখনও অবধি খবর।

Advertisement

POST A COMMENT
Advertisement